শীতলকুচি গুলিকাণ্ডে ৬ জওয়ানের আগাম জামিন, নির্দেশ হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

শীতলকুচি গুলিকাণ্ডে ৬ জওয়ানের আগাম জামিন, নির্দেশ হাইকোর্টের

 


কলকাতা: ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচনে শীতলকুচির জোরপাটকি বুথে কী ঘটনা ঘটেছিল তা সকলের জানা। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন চারজন। সেই নিয়ে রাজ্যে উত্তাপ কিছু কম হয়নি। এই ঘটনায় ছয় জন জওয়ানের বিরুদ্ধেই মূল অভিযোগ ওঠে। সেই ছয় জনের আগাম জামিন এদিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। নিজেদের নির্দোষ প্রমাণ করার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। সেখানেই আপাতত স্বস্তি মিলল তাদের।

আরও পড়ুন: প্রাক্তন স্পিকার মীরা কুমারের ট্রাস্টের বিল্ডিং-এ রমরমিয়ে চলত কুন্তলের কলেজ!

উত্তর দিনাজপুরের শীতলকুচিতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এই ছয়জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এরপর নিম্ন আদালত তাদের আগাম জামিনের আবেদন খারিজ করে। এর মধ্যে ঘটনার তদন্তভার হাতে নিয়ে সিআইডি এই ছয়জনকে একাধিকবার তলবও করে। কিন্তু সেই তলবে সাড়া দেননি কেউই। এরপর জওয়ানরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার তাদের জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। 

জানা গিয়েছে, সেদিনের গুলি চালানোর ঘটনায় সিআইএসএফ-এর হাত থাকার প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। সেই কারণেই এদিন আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথে খানিক উত্তেজনা ছড়িয়েছিল সেদিন। এরপরেই গুলি চালানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় ৬ সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে সমন জারি করে কোচবিহার আদালত। শীতলকুচি গুলিকাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানউতোরও ব্যাপকভাবে হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন