আগামী দু'মাসের গরম নজির গড়বে! আশঙ্কাবার্তা দিয়েই দিল হাওয়া অফিস - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

আগামী দু'মাসের গরম নজির গড়বে! আশঙ্কাবার্তা দিয়েই দিল হাওয়া অফিস

 


কলকাতা: পশ্চিমবঙ্গের একাধিক প্রান্তে ৪০ ডিগ্রি প্রায় ছুঁয়ে ফেলেছে তাপমাত্রার পারদ। যে সব জায়গায় হয়নি সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৭-৩৮ ডিগ্রিতে। অর্থাৎ এক কথায় ব্যাখ্যা করাই যায় যে এই মুহূর্তে বাংলার অবস্থা কেমন। আর সবথেকে বড় বিষয়, আগামী দিনে আদৌ স্বস্তি কোনও ভাবে মিলবে কিনা সেটা স্পষ্ট করতেই পারছে না আবহাওয়া দফতর। বরং বলা হচ্ছে, চলতি বছর গরম নতুন নজির গড়বে।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে সেটি। কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কিছু অঞ্চলের মানুষ কার্যত হাঁসফাঁস করবে গরমে। আর এই সময়ে বৃষ্টির কোনও প্রকার সম্ভাবনা নেই। এও জানান হয়েছে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে গরম নতুন রেকর্ড করতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি। আশঙ্কা, চলতি সপ্তাহেই শেষেই তা ছুঁয়ে ফেলতে পারে ৪০ ডিগ্রি। গরমে নাজেহাল হওয়ার আরও বড় কারণ, দিনের বেলার মতো রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকা। 

ভোরের দিকে তাও রোদের তেজ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রখোর রোদের তাপে বাড়ির বাইরে বেরনো মুশকিল হয়ে যাচ্ছে এখন থেকেই। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বেশকিছু পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষকে। শিশু, বয়স্ক এবং অসুস্থ মানুষদের আলাদাভাবে সাবধানে রাখার কথা বলা হচ্ছে। কারণ এই সময়ে তাপপ্রবাহ হতে পারে এমন আভাসও মিলেছে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন