রোদের তেজ আরও বাড়বে! গরম থেকে এখনই রেহাই মিলবে না - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

রোদের তেজ আরও বাড়বে! গরম থেকে এখনই রেহাই মিলবে না

 


কলকাতা: পূর্বাভাস আগেই দেওয়া হয়েছে যে পয়লা বৈশাখের আগেই রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। সেই কথাই আরও একবার স্পষ্ট করে দিল আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়বে বলে ইঙ্গিত দেওয়া হল। একই সঙ্গে জানান হয়েছে, তীব্র গরম থেকে এখনই কোনও রকম রেহাই মিলবে না। 

আরও পড়ুন: পয়লা বৈশাখ পর্যন্ত লাগাতার বাড়বে তাপমাত্রা, বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নগন্য

হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। এমনিতেই এখন ৩৬ থেকে ৩৮ ডিগ্রির আশপাশে রয়েছে রাজ্যের গড় তাপমাত্রা। পরবর্তী কিছুদিনেই তা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলেই আভাস। বলাই বাহুল্য, এই সময় থেকেই অস্বস্তিকর গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে। বর্তমানে যা তাপমাত্রা তার থেকে আরও ২-৩ ডিগ্রি বেশি হলে সার্বিক অবস্থা কী হবে, তা আন্দাজ করাই যায়। এখনই সকাল থেকে চাঁদিফাটা রোদ, বাইরে বের হলে যেন তাপপ্রবাহের মতো অনুভূতি হচ্ছে। বাংলা নববর্ষ পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানান হয়েছে। 


এদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। যদিও তাতে গরমের কোনও ফারাক পড়বে না। গত সপ্তাহ পর্যন্তও বাংলায় তাপপ্রবাহের তেমন একটা আশঙ্কা ছিল না। কিন্তু মাঝের ক'টা দিনের মধ্যেই রঙ বদলে ফেলেছে আবহাওয়া। এখন তাপপ্রবাহের ইঙ্গিতও দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন