বৃদ্ধি পাচ্ছে 'মারবার্গ' ভাইরাসের সংক্রমণ, সতর্কবার্তা দিল WHO - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

বৃদ্ধি পাচ্ছে 'মারবার্গ' ভাইরাসের সংক্রমণ, সতর্কবার্তা দিল WHO

  



জেনেভা: করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই অন্যান্য একাধিক রোগ নিয়ে শঙ্কা বেড়েছে। তার মধ্যে অন্যতম হল মারবার্গ ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, এই ভাইরাস মারাত্মক সংক্রামক, সামান্য ছোঁয়াতেই ছড়িয়ে পড়তে পারে এবং এর মৃত্যুহারও অনেকটা বেশি। তাই এই নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ শুরু করে দিয়েছে তারা। এও জানা গিয়েছে, এই ভাইরাসের সঙ্গে মিল রয়েছে ইবোলার। তাই এটি কতটা ভয়ঙ্কর হতে পারে তা আন্দাজ করাই যায়।

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় কয়েক মাস আগে এই ভাইরাসের খোঁজ মিলেছিল। সেই দেশে ২ জনের মৃত্যুও হয়েছিল সেই সময়ে। সম্প্রতি জানা গিয়েছে, আফ্রিকার পশ্চিম দিকের ছোট্ট দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এখনও পর্যন্ত সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং আক্রান্তের সংখ্যা বহু। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগের থেকে অনেক বেশি সচেতন হওয়ার আর্জি জানাচ্ছে এই রোগ নিয়ে। কিন্তু কী এই রোগ? তার উপসর্গই বা কী? তাও জানিয়েছে 'হু'।

বলা হচ্ছে, ইবোলা গোত্রেরই একটি ভাইরাস হল এই মারবার্গ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা অনেকটা বেশি। এখনও পর্যন্ত যতজন এই ভাইরাস আক্রান্ত হয়েছেন তাদের ৮৮ শতাংশ মারা গিয়েছে বলে খবর! মারাত্মক জ্বর, মাথাব্যথা এবং পরে রক্তক্ষরণ, এই রোগের অন্যতম উপসর্গ। অনুমান করা হয়েছে, বাদুড় জাতীয় প্রাণী থেকে এই রোগ প্রথমে ছড়াতে শুরু করেছে। এক আক্রান্ত থেকে অন্যজনের মধ্যে খুব সহজেই সংক্রমিত হয়। স্পর্শ থেকেই ছড়াতে পারে এটি। বিশেষজ্ঞদের মত, এই রোগের কোনও ওষুধ বা টিকা যেহেতু নেই তাই নিজেকেই সচেতন হতে হবে। বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন