চুল সমেত উপড়ে গেল খুলি! নাগরদোলা থেকে ২৫ ফুট নীচে পড়ে মৃত্যু - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

চুল সমেত উপড়ে গেল খুলি! নাগরদোলা থেকে ২৫ ফুট নীচে পড়ে মৃত্যু

 


বাঁকুড়া: আনন্দ করে গাজন মেলা দেখতে বেরিয়ে নাগরদোলায় চেপেছিলেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তা কেউই কল্পনা করতে পারেনি। চুল খুলি সমেত উপড়ে গিয়ে মৃত্যু হল তরুণীর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার এক্তেশ্বরে। খোলা চুলে নাগরদোলায় বসাই কাল হল তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা বাউড়ী। এই ঘটনায় শোকাগ্রস্থ ওই তরুণীর পরিবার এবং এলাকার বাসিন্দা। 

আরও পড়ুন: টানা পাঁচ দিন দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ, ১১ হাজার পার কোভিড আক্রান্তের সংখ্যা, মৃত ২৯

কিন্তু ঠিক কী ভাবে ঘটল এই ঘটনা? জানা গিয়েছে, মেলায় ঘুরতে এসে পরিবারের কয়েক জনের সঙ্গে নাগরদোলায় উঠেছিলেন ওই তরুণী। তার চুল খোলা ছিল। নাগরদোলা চলতে শুরু করার কিছুক্ষণ পর আচমকা কোনও ভাবে প্রিয়ঙ্কার খোলা চুল আটকে যায় নাগরদোলার বেয়ারিং এবং ধাতব দণ্ডে। সঙ্গে সঙ্গে আসন থেকে ছিটকে উঠে নাগরদোলার একটি ধাতব দণ্ডে ঝুলতে থাকেন প্রিয়াঙ্কা। বেশ কয়েক সেকেন্ড ওইভাবে ঝুলতে থাকার পর মাথার চুল সমেত খুলির ওপরের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার। এক ঝটকায় প্রায় ২৫ ফুট নীচে আছড়ে পড়েন তিনি। 


ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। তবে অল্প সময়ের মধ্যেই তরুণীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। কলকাতা আসার পথেই মৃত্যু হয় তরুণীর।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন