শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের AC লোকাল, তুঙ্গে প্রস্তুতি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের AC লোকাল, তুঙ্গে প্রস্তুতি

কলকাতা: দেশের দ্বিতীয়, পূর্ব ভারতে প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে কলকাতায়। শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের এই শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন আগামী কয়েক মাসের মধ্যেই যাত্রী নিয়ে ছুটতে শুরু করবে। সবকিছু ঠিকঠাক থাকলে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ) তৈরি এসি রেকটি চলতি সপ্তাহে শহরে ঢুকে যাবে। আসন্ন চরম দাবদাহের সময়ে ট্রেন যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেবে এই এসি লোকাল। তবে তার জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে। 

সূত্রে দাবি, বর্তমানে জারি থাকা ন্যূনতম ভাড়ার ৭ থেকে ১০ গুণ বেশি ভাড়া হতে পারে এই এসি লোকালের। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ ট্রেনে যে দূরত্ব যেতে যাত্রীরা ৫ টাকার টিকিট কাটেন, এসি ট্রেনে চাপলে তা বেড়ে ৩৫ থেকে ৫০ টাকা হতে পারে। তবে কোন রুটে এই এসি লোকাল চলবে, তা এখনও স্থির হয়নি। এ প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) দীপক নিগম বলেন, এসি লোকাল চালানোর বিষয়টি পরিকল্পনায় রয়েছে। রেল বোর্ড ও হেড কোয়ার্টারের চূড়ান্ত অনুমোদনের পরই তা স্থির হবে।


 

পাতাল পথে ভারতবর্ষের প্রথম মেট্রো রেল পরিষেবা শুরু হয়েছিল এই কলকাতায়। ২০২১ সালের পুজোর পর থেকে  কলকাতা মেট্রোয় নন-এসি যুগের অবসান ঘটে। এখন পাঁচটি মেট্রো রুটে ১০০ শতাংশ এসি পরিষেবা পান যাত্রীরা। ২০১০ সালে নর্থ-সাউথ মেট্রো রুটে প্রথম এসি মেট্রো চালু হয়েছিল। ২০১০-এর পর প্রায় ১৫ বছর পর লোকাল ট্রেন লাইনে এসি পরিষেবার অন্তর্ভূক্তি ঘটতে চলেছে৷ 

দেশের অন্যতম ব্যস্ত শিয়ালদহ ডিভিশনে পরীক্ষামূলকভাবে তা চালু হতে চলেছে৷ যাত্রীদের তরফে ইতিবাচক সাড়া মিললে, আগামীতে লোকাল ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থার পরিধি বাড়ানো হবে বলে রেল সূত্রের দাবি৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন