মক্কা: মক্কার গ্র্যান্ড মসজিদে একটি অত্যাধুনিক রোবট চালু করা হয়েছে, যা একই সঙ্গে বিভিন্ন ভাষায় ধর্মীয় প্রশ্নের উত্তর দেবে।
মসজিদে হারাম ও মসজিদে নববির ধর্ম বিষয়ক প্রধান আবদুল রহমান আল সুদাইস মুসলিমহজ ও ওমরাহযাত্রীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার লক্ষ্যে ‘মানারা’ রোবট নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তিক (এআই) মেশিনটি চালু করেছেন। আল সুদাইস ‘মানারা’ রোবটকে একটি এআই আইকন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘একটি সমন্বিত ও নিয়ন্ত্রিত ডেটাবেসের মাধ্যমে শরীয়াহ-সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মেশিনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভিডিও কলের মাধ্যমে ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে।’
রোবটের নকশাটি ইসলামিক সাজসজ্জা দ্বারা অনুপ্রাণিত, যা দুটি পবিত্র মসজিদের স্থাপত্যকে প্রতিফলিত করে। সুদাইস আরও বলেন, ‘ডিজিটাল ও ইলেকট্রনিক অ্যাপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মুসলিমদের ইবাদতের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার জন্য আমাদের পরিকল্পনা হল পবিত্র রমজান মাসের জন্য বিশ্বের বিভিন্ন ভাষায় ইসলামে বার্তা প্রদান করা এবং দ্বীনীবিষয়ক নির্দেশনা দেওয়া।’
বছরের পর বছর ধরে ইসলামের দু’টি পবিত্রতম স্থানে ধর্মীয় প্রশ্নের উত্তর প্রদানের পদ্ধতি উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। ঐতিহাসিকভাবে ধর্মীয় নেতারা সরাসরি ধর্মীয় আদেশ প্রদান করতেন। এখন গ্র্যান্ড মসজিদের মুসলিরা তাঁদের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পেতে এই রোবটটি ব্যবহার করতে পারবেন। সেইসঙ্গে রোবটটি ইবাদত-বন্দেগীর বিভিন্ন নিয়ম-কানুনসহ মুসলিমদের নানা বিষয়ে দিক-নির্দেশনা দেবে। এ ছাড়া বিভিন্ন ভাষায় ফতোয়া, কুরআন-হাদীস ও মাসআলা-মাসায়েল জানাবে। হজ-ওমরাহ্ কার্যক্রম ও মাসআলা-মাসায়েল জানাবে।
বুধবার, ১২ মার্চ, ২০২৫
ধর্ম নিয়ে সব প্রশ্নের জবাব দেবে মক্কা মসজিদের এই AI রোবট
Tags
# Headlines
# LatestNews
# World
About aajbikel
World
লেবেলসমূহ:
Headlines,
LatestNews,
World
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন