বিহার ভোটের আগে BJP-র বড় ঘোষণা! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ মার্চ, ২০২৫

বিহার ভোটের আগে BJP-র বড় ঘোষণা!

 





 নয়াদিল্লি: একা নরেন্দ্র মোদির পক্ষে বিহার জয় সম্ভব নয়। তাই নীতীশ কুমারকে চটাতে চান না তিনি। দলের বিহার শাখাকে জানিয়ে দেওয়া হয়েছে, নীতীশকে সঙ্গে নিয়েই বিহারের নির্বাচনী প্রস্তুতি করতে হবে। আর শুধু তাই নয়। আগামী নির্বাচনে নীতীশ কুমারই হবেন এনডিএর মু্খ্যমন্ত্রী মুখ। এতদিন ধরে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল দাবি করছিল, তাদের নেতাকেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রজেক্ট করতে হবে। কিন্তু বিহার বিজেপি শাখা তো বটেই, কেন্দ্রীয় বিজেপিও খুব একটা রাজি ছিল না। তাই এই ‘নিশ্চিত’ ঘোষণা হয়নি এতদিন। 

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নীতীশ কুমারের সঙ্গে একনাথ সিন্ধের মতোই খেলা খেলতে চলেছে—এই প্রচার জোরদার করছিল বিহারের বিজেপি-বিরোধীরা। এমনকী বৃহস্পতিবার জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘অমিত শাহ এবং নরেন্দ্র মোদি বিহারে এসে বলতে পারবেন যে, আগামী ভোটের পর এনডিএ জয়ী হলে নীতীশই মুখ্যমন্ত্রী হবেন? পারবেন না।’ প্রশান্ত কিশোরের ওই চ্যালেঞ্জের ২৪ ঘণ্টার মধ্যেই বিহার বিজেপির সর্বোচ্চ স্তরের নেতা এবং উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, ‘আমরা এখনই জানিয়ে দিচ্ছি, নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী নির্বাচনের পরও। নীতীশ কুমারই হবেন মুখ্যমন্ত্রী। আমরা, অর্থাৎ বিহার বিজেপি তাঁর নেতৃত্বেই বরাবর এনডিএর হয়ে লড়াই করেছি। আগামী দিনেও করব। নীতীশ কুমার এবং নরেন্দ্র মোদি—এই দু‌ই ডাবল ইঞ্জিন এনডিএর। তাঁদের যৌথ ম্যাজিকেই আবার এনডিএ ক্ষমতাসীন হবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন