চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে ১০ জনের দল নিয়ে মরণপণ লড়াই করে জিতে গেল বার্সেলোনা। তারা ১-০ গোলে জয় পেল বেনফিকার বিরুদ্ধে। মরসুমে নিজের ২৫তম গোল করে ব্যবধান গড়ে দিয়েছেন রাফিনহা।
কাঙ্ক্ষিত গোলটি আসে ৬১ মিনিটে। জাগতিকদের অর্থে আর্জেন্টাইন সিলভার একটি ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জালে বল পাঠান রাফিনহা।
ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে ২২ মিনিটে মাঠ ছাড়েন ডিফেন্ডার পাউ কুবারসি। বাকি ৬৮ মিনিট ১০ জনে রক্ষণ সামলে দারুণ এই জয় তুলে নিয়েছে বার্সিলোনা। এই দিন প্রায় ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১২টি শট নেয় বেনফিকা। যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। আর এই শট গুলো রুখে দিয়ে সফরকারীদের জয়ের নায়ক হয়ে যান স্টা গানি। অন্য দিকে বার্সিলোনার ১০ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। আগামী মঙ্গলবার বার্সেলোনা ফিরতি লেগে এই দুই দল আবার মুখোমুখি হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন