দিতে হবে ১৫ হাজার টাকা বেতন, এবার রাজপথে আশা কর্মীরা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ মার্চ, ২০২৫

দিতে হবে ১৫ হাজার টাকা বেতন, এবার রাজপথে আশা কর্মীরা



ক্যানিং: ন্যায্য দাবিতে ও সরকারিভাবে স্বীকৃতি আদায়ের দাবিতে রাজপথে নামলেন 'আশা কর্মী'। মঙ্গলবার সকালে বিভিন্ন দাবি সম্মিলিত স্বীকৃতি আদায়ের আন্দোলনে সামিল হলেন ক্যানিং মহকুমা ক্যানিং, জীবনতলা, বাসন্তী ও গোসাবা ব্লকের প্রায় ৯০০ আশা কর্মী। এদিন ক্যানিং বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বেরকরা হয়। সেখানে একাধিক দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। 

তাদের দাবি, অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মতো আশা কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। নূন্যতম ১৫০০০ টাকা মাইনে দিতে হবে। কর্মরত অবস্থায় আশা কর্মীর মৃত্যু হলে নূন্যতম ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্যান্য সরকারি কর্মচারীদের মতো সরকারি ছুটি দিতে হবে। প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে গেলে যে টাকা আসে সেটা যথাযথ দিতে হবে।

করোনাকালে আশা কর্মীদের ভূমিকা ছিলো অনস্বীকার্য। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের প্রথম সারির যোদ্ধা ও স্বাস্থ্যকর্মী আখ্যা দিয়েছিলেন। কিন্তু বাস্তাবে বহু সমস্যার  মধ্যে রয়েছেন তাঁরা৷ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন