প্রশ্নপত্র ফাঁসে বাতিল রেলের গ্রুপ সি পরীক্ষা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

প্রশ্নপত্র ফাঁসে বাতিল রেলের গ্রুপ সি পরীক্ষা



নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে বাতিল হয়ে গেল রেলের সমস্ত বকেয়া গ্রুপ সি ডিপার্টমেন্টাল সিলেকশন পরীক্ষা। বুধবার রেল বোর্ডের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রত্যেক জোনের জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ‘সম্প্রতি ডিপার্টমেন্টার সিলেকশন ঘিরে একাধিক অনিয়মের ঘটনা সামনে এসেছে। যার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে ডিপার্টমেন্টাল সিলেকশন প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে গত ৪ মার্চের মধ্যে চূড়ান্ত ও অনুমোদিত হয়নি এমন সমস্ত বকেয়া গ্রুপ সি সিলেকশন পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত কোনও সিলেকশন পরীক্ষা নেওয়া যাবে না।’ এদিনই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করে রেল মন্ত্রক। এখন থেকে এই ধরনের সমস্ত পরীক্ষা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হবে বলে জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন