সারা দেশে জিএসটি ফাঁকির পরিমাণ কত? জবাব কেন্দ্রের! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৯ মার্চ, ২০২৫

সারা দেশে জিএসটি ফাঁকির পরিমাণ কত? জবাব কেন্দ্রের!

 


নয়াদিল্লি: কার্যত শিকেয় উঠেছে নজরদারি। প্রধানত নজরদারির অভাবেই সারা দেশে লক্ষ লক্ষ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়া হচ্ছে। সম্প্রতি এক আরটিআইয়ের জবাবে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ২০২৩-২৪ আর্থিক বছরে সারা দেশে দু’লক্ষ কোটি টাকারও বেশি জিএসটি ফাঁকি দেওয়া হয়েছে। আর ২০২৪-২৫ আর্থিক বছরে জানুয়ারি মাস পর্যন্ত এমন জিএসটি ফাঁকির পরিমাণ প্রায় দেড় লক্ষ কোটি টাকা। আরটিআইয়ের জবাবে এমনই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 


সারা দেশে জিএসটি ফাঁকির পরিমাণ জানতে চেয়ে সম্প্রতি তথ্য জানার অধিকার আইনের সাহায্য নিয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়। তারই জবাবে কেন্দ্রের ডিরেক্টরেট জেনারেল অব গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ইন্টেলিজেন্স এই পরিসংখ্যান প্রকাশ করেছে। 

ওই আরটিআই-এর জবাবে জানানো হয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরে জিএসটি ফাঁকি সংক্রান্ত মোট ৬ হাজার ৮৪টি ‘কেস’ সামনে এসেছে। ২০২৪-২৫ আর্থিক বছরে জানুয়ারি মাস পর্যন্ত এই সংখ্যা ৪ হাজার ৯০টি। অর্থাৎ, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিদিন গড়ে অন্তত ১৬টি করে জিএসটি ফাঁকি দেওয়ার ঘটনা ঘটেছে। ২০২৪-২৫ আর্থিক বছরে জানুয়ারি মাস পর্যন্ত হিসেব ধরলে দৈনিক গড়ে প্রায় ১৫টি করে জিএসটি ফাঁকির ঘটনা ঘটেছে। চন্দ্রশেখর গৌড়ের ওই আরটিআইয়ের জবাবে কেন্দ্রের মোদি সরকার জানিয়েছে, ২০২৩-২৪ আর্থিক বছরে সারা দেশে মোট ২ লক্ষ ১ হাজার ৮৫০ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন