কাঠমাণ্ডু: রাজতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলন নেপালে। এরইমাঝে রবিবার নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থনে মিছিল হয়। সেখানে সমর্থকদের হাতে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি। আর তা নিয়েই পার্বত্য দেশের রাজনীতিতে তুমুল বিতর্ক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও রাজতন্ত্রের সমর্থকরা নানা অভিযোগ তুলে একে অন্যের বিরুদ্ধে সরব হয়েছেন।
এরইমধ্যে নেপালের আন্দোলনে হঠাৎ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবির ব্যবহার কেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক তত্ত্ব উঠে এসেছে। ২০০৮ সালে সেদেশে রাজতন্ত্রের অবসানের পরই সমালোচনায় সরব হয়েছিলেন যোগী। জ্ঞানেন্দ্র শাহর সঙ্গেও বরাবর ভালো সম্পর্ক তাঁর। এমনকী উত্তরপ্রদেশ সফরের সময় যোগীর সঙ্গে দেখা করেছিলেন জ্ঞানেন্দ্র। ওইসব প্রসঙ্গ টেনে বর্তমান প্রধানমন্ত্রী সমর্থকরা সরব হয়েছে। যদিও মিছিলের আয়োজকরা পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। রাজতন্ত্রের সমর্থকদের দাবি, নেপালের প্রধানমন্ত্রী ও তাঁর মুখ্য উপদেষ্টা বিষ্ণু রিমালের নির্দেশেই এই ছবি ঢোকানো হয়েছে। আসলে আন্দোলনকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন