কংগ্রেসে থেকে বিজেপির হয়ে কাজ, রাহুলের মন্তব্যে শোরগোল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৯ মার্চ, ২০২৫

কংগ্রেসে থেকে বিজেপির হয়ে কাজ, রাহুলের মন্তব্যে শোরগোল




আমেদাবাদ: ২০২৭ সালে গুজরাতে বিধানসভা ভোট। তার আগে ঘর গোছাতে গিয়ে ‘সর্ষের মধ্যে ভূত’ খুঁজে পেলেন রাহুল গান্ধী। শনিবার আমেদাবাদে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদির রাজ্যে কংগ্রেসের কয়েকজন নেতা গোপনে বিজেপির হয়ে কাজ করছেন। সেই সমস্ত নেতাদের সতর্ক করে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা। দলের শুদ্ধিকরণে প্রয়োজনে বহিষ্কারের মতো পদক্ষেপ নিতে দল পিছপা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। রাহুলের এমন মন্তব্যে স্বাভাবিকভাবে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আর এই সুযোগে যথারীতি ময়দানে নেমে পড়েছে বিজেপি। কংগ্রেসকে খোঁচা দিয়ে পদ্ম পার্টি বলেছে, প্রতিটি দলের ‘সম্পদ’ হল তাদের নেতা-কর্মীরা। অথচ রাহুল তাঁদেরই ‘ট্রোল’ করছেন!

দীর্ঘ ৩০ বছরের বেশি গুজরাতে ক্ষমতা থেকে দূরে কংগ্রেস। জমি পুনরুদ্ধারে এদিন শুদ্ধিকরণের সুরও শোনা গিয়েছে রাহুলের বক্তব্যে। রাজ্যে হতাশাজনক ফলের জন্য দলের নেতাদের একাংশের জনবিচ্ছিন্নতার দিকে আঙুল তুলেছেন তিনি। প্রয়োজনে এমন ২০, ৩০ বা ৪০ জন নেতাদের ছেঁটে ফেলতে দল প্রস্তুত বলেও তিনি জানান। এর রেশ ধরেই ‘ঘরের শত্রু বিভীষণ’দের নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতা। বলেন, ‘কংগ্রেসে থেকে যাঁরা গোপনে বিজেপির হয়ে কাজ করছেন, তাঁরা সামনে আসুন। প্রকাশ্যে বিজেপির ঝান্ডা ধরুন। তখনই পদ্ম পার্টির প্রকৃত স্বরূপ দেখতে পাবেন। তখন আর বিজেপি আপনাদের সহ্য করবে না। আপনাদের ছুঁড়ে ফেলে দেবে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন