গোটা দেশে মতুয়া ভোটার কত? জানতে জনগণনার ঘোষণা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ মার্চ, ২০২৫

গোটা দেশে মতুয়া ভোটার কত? জানতে জনগণনার ঘোষণা




কলকাতা: সারা দেশে মতুয়া সম্প্রদায়ের মানুষ কতজন আছেন? তাঁদের মধ্যে ভোটার কতজন? এই ব্যাপারে পশ্চিমবঙ্গের পরিসংখ্যানটাই-বা কী? এসব নিয়ে এবার গণনায় নামছে সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘ। তথ্য ভাণ্ডার তৈরির এই কার্যক্রমের নাম দেওয়া হচ্ছে—‘মতুয়া গণনা’। 

জনগণনা যেমন হয়, সেই ধাঁচে এবার মতুয়া গণনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ নিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। জানা গিয়েছে, তারা গোটা দেশব্যাপী পরিসংখ্যান সংগ্রহ করবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। কীভাবে এই মতুয়া গণনার কাজ হবে, তার আলাপ-আলোচনা শুরু হয়েছে মতুয়া মহাসংঘের মধ্যে। একটি প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে তারা। বাড়ি বাড়ি যাবেন মতুয়া মহাসংঘের কর্মীরা। জেলা, ব্লক, শাখা, অঞ্চল কমিটির মাধ্যমে গোটা কাজটি পরিচালিত হবে।

অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলেন, মতুয়া গণনা আমরা করতে চাই। মতুয়া ধর্মাবলম্বী কতজন মানুষ আছেন, সেটা জানাই আমাদের লক্ষ্য। তার জন্য একটি গণনা প্রক্রিয়া আমরা শুরু করতে চলেছি। নির্দিষ্ট একটি ফরম্যাট তৈরি করা হচ্ছে। তার ভিত্তিতে সমীক্ষা চালিয়ে সঠিক তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া মতুয়া সম্প্রদায়ের মানুষদের মধ্যে শিক্ষার প্রসার, চাকরিসহ নানাবিধ বিষয় আমরা গণনার মাধ্যমে সংগ্রহ করতে চলেছি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক নবীন বিশ্বাস বলেন, কেউ বলে থাকেন সারা দেশে ৬ কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আবার কারও মতে, সংখ্যাটা ৪ থেকে ৫ কোটি। কিন্তু সঠিক সংখ্যা কত, সেটাই এবার জানতে মতুয়া গণনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কোন বয়সের কতজন মানুষ রয়েছেন, সেই তথ্যও নেওয়া হবে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন