দু’বছর ধরে তরুণীকে গণধর্ষণ ৭ যুবকের! ভয়ঙ্কর অভিযোগ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

দু’বছর ধরে তরুণীকে গণধর্ষণ ৭ যুবকের! ভয়ঙ্কর অভিযোগ




পালনপুর: প্রথমে তরুণীর গোপন ভিডিও রেকর্ড। তারপর সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে দিনের পর দিন গণধর্ষণ। এমনই ঘটনা ঘটেছে গুজরাতের পালনপুরে। সম্প্রতি এই অভিযোগ নিয়ে পুলিসের দ্বারস্থ হন এক কলেজছাত্রী। 

তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় এক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল। তারপর সেই যুবক ও তার বন্ধুরা টানা দু’বছর ধরে তাঁকে এভাবে ব্ল্যাকমেল করে যৌন নির্যাতন চালিয়েছে। ২০ বছরের ওই কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ছয় যুবক ও একজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। 

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। ওই কলেজছাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করেন বিশাল চৌধুরী নামে এক যুবক। তারপর একদিন প্রাতরাশের জন্য একটি হোটেলে দেখা করেন দু’জনে। 

তরুণীর অভিযোগ, খাওয়ার ফাঁকে ইচ্ছাকৃতভাবেই তাঁর পোশাকে খাবার ফেলে দেয় বিশাল। তারপর সেই পোশাক পরিষ্কার করার নামে তরুণীকে হোটেলের একটি ঘরে নিয়ে যায়। সেখানে শৌচালয়ে তাঁর পোশাক বদলানোর সময় লুকিয়ে ভিডিও রেকর্ড করে অভিযুক্ত যুবক। পরে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে আরও ছয় বন্ধুকে নিয়ে সে গণধর্ষণ করে ওই ছাত্রীকে। ঘটনাটি সেখানেই শেষ হয়নি। নানা সময় ওই তরুণীকে ব্ল্যাকমেল করে বিভিন্ন হোটেল ও ফ্ল্যাটে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পালনপুর থানার পুলিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন