নয়াদিল্লি: আজমিরের পর খুলদাবাদ। আরও প্রকট হল সঙ্ঘ পরিবারের বিভাজন। আওরঙ্গজেব বিরোধী আন্দোলনকে জোরদার ধাক্কা দিল খোদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। সঙ্ঘ পরিবারের চালিকাশক্তি আরএসএস মুখপাত্র সুনীল আম্বেকর বুধবার বলে দিলেন, ‘আওরঙ্গজেব এখন অপ্রাসঙ্গিক। তাঁকে নিয়ে যে হিংসাত্মক ঘটনা চলছে, সেটা অযৌক্তিক। আওরঙ্গজেব বিরোধী ইস্যুতে হিংসার সমর্থন করি না আমরা। ওটা কোনও প্রাসঙ্গিক ইস্যুই নয়।’
মহারাষ্ট্রের খুলদাবাদে আওরঙ্গজবের সমাধিকে সরাতে হবে অথবা ধ্বংস করতে হবে, এই দাবি নিয়ে সরগরম নাগপুর তথা জাতীয় রাজনীতি। কিন্তু খোদ উগ্র হিন্দুত্ববাদীদের অতি সক্রিয়তায় জল ঢেলে দিল আরএসএস। রাজস্থানের আজমিরের খাজা মইনুদ্দিন চিস্তির দরগার নীচে মহাদেবের মন্দির রয়েছে—এই ইস্যুতে ইতিমধ্যে মামলা হয়েছে এবং সেই সূত্রে আজমিরে খননকার্য শুরুর দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে হিন্দু সেনা। কিন্তু সেই ইস্যু স্তিমিত। কারণ, স্বয়ং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসংঘচালক স্পষ্ট বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, যে কোনও ইস্যুতে রামমন্দিরের মতো এক আবেগ সৃষ্টির সঙ্গে তুলনা করে অস্থিরতা সৃষ্টি আমরা মেনে নেব না। রামমন্দির পৃথক আবেগের নাম। তার মানে এই নয় যে, যখন তখন যে কোনও স্থানে ওইরকম আন্দোলন শুরু করা যায়। আরএসএসের সেই হুঁশিয়ারিতে দমে যায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন