কলকাতা: অবশেষে কলকাতা হাইকোর্ট তিনজন নতুন বিচারপতি পেতে যাচ্ছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম পাঁচজনের নাম প্রস্তাব করার পর রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তিনজনের নিয়োগ মঞ্জুর করেছেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তার সামাজিক মাধ্যমে এই খবরটি জানিয়েছেন। যাঁদের নাম অনুমোদন করা হয়েছে তাঁরা হলেন স্মিতা দাস দে, ঋতব্রত কুমার মিত্র এবং শ্রী ওম নারায়ণ রাই। এই তিন জন ছাড়াও কলেজিয়াম তিলয় মাসুদ এবং কৃষ্ণরাজ ঠাকুরের নামও অতিরিক্ত বিচারপতি হিসাবে প্রস্তাব করেছিল।
কলকাতা হাইকোর্টে এখনো বিচারপতির পদ খালি আছে। জানুয়ারি মাসে এই শূন্য পদের সংখ্যা ছিল ২৯টি। কেন্দ্রীয় সরকার আইনজীবীদের মধ্য থেকে বিচারপতি নিয়োগের অনুমতি অনেক দিন ধরে আটকে রেখেছিল। বিচারপতির অভাবে হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। আইনজীবীরা আশা করছেন, তিনজন অতিরিক্ত বিচারপতি পাওয়ায় এবার কাজের কিছুটা সুবিধা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন