হাসপাতালে সদ্যোজাত সন্তানকে ফেলে উধাও ১২ বছরের ‘নাবালিকা মা’ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

হাসপাতালে সদ্যোজাত সন্তানকে ফেলে উধাও ১২ বছরের ‘নাবালিকা মা’

 


 

 বিধাননগর: মা হয়েছে ১২ বছরের নাবালিকা! বিধাননগর মহকুমা হাসপাতালে সে জন্ম দিয়েছে এক কন্যাসন্তানের। কার যৌন লালসার শিকার হল ওই নাবালিকা? সেই তদন্ত এবং মা ও সদ্যোজাতের সুরক্ষার জন্য মঙ্গলবার পুলিস-প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ নাগ। 

এই অবস্থায়  পাঁচ দিনের কন্যাসন্তানকে হাসপাতালে রেখে এদিন রাতেই উধাও হয়ে গেল সেই নাবালিকা। টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে গিয়েছে সঙ্গে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও হাসপাতালের বিরুদ্ধে গাফলতির অভিযোগ এনেছে। নাবালিকা একাই গেল, নাকি কেউ তাকে ফুঁসলিয়ে নিয়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। বুধবার রাত পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। 


বিধাননগর মহকুমা হাসপাতালের সুপার পার্থপ্রতিম গুহ সংবাদমাধ্যমে বলেন, ‘শৌচালয়ে যাওয়ার নাম করে রাত ১০টার পর উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই বিধাননগর উত্তর থানাকে জানানো হয়েছে।’ এক পুলিস আধিকারিক বলেন, ‘খোঁজ চলছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’

গত ২৮ ফেব্রুয়ারি বিধাননগর হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেয় নাবালিকা। জানা গিয়েছে, তার মা নাগাল্যান্ডের বাসিন্দা। এখনও তিনি নাগাল্যান্ডেই থাকেন। বাবা থাকেন এখানে। তবে তিনি মেয়েটির আসল বাবা নাকি সৎ বাবা, তা জানে না কেউ! বাগুইআটিতে বাবার সঙ্গে থাকত মেয়েটি। মায়ের সূত্র ধরেই নাগাল্যান্ডের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের ফাঁদ পেতে নাবালিকাকে নাগাল্যান্ডে নিয়ে গিয়ে আংটি বদল করে সেই যুবক। কয়েকমাস আগে নাগাল্যান্ড থেকে চলে আসে নাবালিকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন