‘ইসলামিক সন্ত্রাসবাদ’, বিস্ফোরক অভিযোগ মার্কিন গোয়েন্দা প্রধানের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

‘ইসলামিক সন্ত্রাসবাদ’, বিস্ফোরক অভিযোগ মার্কিন গোয়েন্দা প্রধানের



 

নয়াদিল্লি: ‘ইসলামিক সন্ত্রাসবাদ’। তাতেই জর্জরিত মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ আরব দুনিয়ার একাধিক দেশ। এই সন্ত্রাসী কার্যকলাপ মোকাবিলায় একযোগে কাজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সফরের মধ্যেই নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে এই ভাষাতেই চড়া আক্রমণ শানালেন আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ড।

ভারতে একের পর এক সন্ত্রাসী হামলায় নাম জড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের। সেই বিষয়টিকে ট্রাম্প প্রশাসন কীভাবে দেখছে, সাক্ষাৎকারে  তুলসীর কাছে তা জানতে চাওয়া হয়। তারই জবাবে ‘ইসলামিক সন্ত্রাসবাদ’-এর কথা শোনা যায় মার্কিন গোয়েন্দা প্রধানের মুখে।

তিনি বলেন, ‘প্রথম মেয়াদের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ইসলামিক সন্ত্রাসবাদকে হারাতে প্রেসিডেন্ট ট্রাম্পের লড়াই জারি রয়েছে। কারণ এই ইসলামিক সন্ত্রাসবাদ মার্কিন নাগরিকদের কাছে অত্যন্ত বিপজ্জনক। এর প্রভাব কীভাবে ভারত ও বাংলাদেশের নাগরিকদের জীবনে পড়েছে, তাও প্রত্যক্ষ করেছি আমরা। এই ইসলামিক সন্ত্রাসবাদের বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। আমরা দু’টি দেশই এই বিপদকে চিহ্নিত করে হারানোর চেষ্টা করছি।’ তিনি আরও জানান, ‘ইসলামিক খিলাফত’-এর ধারণা থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন ইসলামি জঙ্গিগোষ্ঠী নাশকতামূলক কাজকর্ম চালাচ্ছে। এর ফলে অন্য ধর্মের মানুষের উপরেও প্রভাব পড়ছে। মহম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশে বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তোলেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন