ইলেকট্রিক স্কুটারে গ্রাহকের বাড়ি পৌঁছবে ডাক পার্সেল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ মার্চ, ২০২৫

ইলেকট্রিক স্কুটারে গ্রাহকের বাড়ি পৌঁছবে ডাক পার্সেল

 


বর্ধমান: ‘রানার’রা এখন ডেলিভারি স্টাফ। পুরনো সাইকেলে প্যাডেল ঘুরিয়ে আর তাঁরা গ্রামের অলি-গলিতে ঘুরবেন না। তাঁদের বাহন এখন ইলেকট্রিক স্কুটার। পিছনে থাকবে বড় বাক্স। তাতে লেখা, ‘ইন্ডিয়া পোস্ট’। ঠিক যেমন অনলাইন ‘ডেলিভারি বয়’দের বাইকে বাক্সের গায়ে বেসরকারি সংস্থার নাম লেখা থাকে। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে টক্কর দিতেই কোমর বেঁধে নামছে ডাকবিভাগ। লক্ষ্য একটাই—চড়া প্রতিযোগিতার বাজারে দ্রুত পার্সেল পৌঁছে দেওয়া। 


পার্সেল ডেলিভারির জন্য ই-স্কুটার—এই সংক্রান্ত পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছিল ২০১৮ সালে। তখন বেছে নেওয়া হয়েছিল শরৎ বোস রোড ডাকঘরকে। কোভিড লকডাউনের সময় তাকেই বড় আকারে নামানোর কথা ভাবে ডাকবিভাগ। ই-স্কুটার কেন? কারণ, এই যান চালাতে লাইসেন্স প্রয়োজন হয় না। তখন পার্সেল ডেলিভারির জন্য কলকাতায় কর্মীদের জন্য ৫১টি ই-স্কুটারের ব্যবস্থাও করা হয়েছিল। এবার সেটাই গোটা দেশে ছড়িয়ে দিতে চলেছে ইন্ডিয়া পোস্ট। 

এখন প্রতিটি রাজ্যেই ‘ডেলিভারি সেন্টার’ বা ডেলিভারি হাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই আসবে স্পিডপোস্ট, পার্সেল। ডেলিভারি স্টাফরা স্কুটারে চাপিয়ে তা দ্রুত বাড়িতে পৌঁছে দেবেন। এতদিন সেইসবই আসত স্থানীয় পোস্ট অফিসে। সময় লাগত অনেক বেশি। কিন্তু এক্ষেত্রে তেমনটা হবে না বলে আধিকারিকদের দাবি। 

প্রাথমিকভাবে ঠিক হয়েছে সারা দেশে ২১৫টি ডেলিভারি সেন্টার তৈরি হবে। এরাজ্যে ১৫টি। এছাড়া উত্তরপ্রদেশে ১০, তামিলনাড়ুতে ২০, কর্ণাটকে ১৬টি ডেলিভারি সেন্টার পরিকল্পনায় রয়েছে। কোন কোন শহরে ডেলিভারি সেন্টারগুলি হবে, তা ৩১ মার্চের মধ্যে ঠিক করতে বলা হয়েছে। কতজন ডেলিভারি স্টাফ ওই কেন্দ্রগুলির জন্য প্রয়োজন, সেটাও ওই সময়ের মধ্যেই পাঠাতে হবে। নির্দেশ হয়েছে, প্রতিটি ডেলিভারি সেন্টার একসঙ্গে চালু করতে হবে ৩০ জুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন