নন্দীগ্রাম: ছাব্বিশে বিধানসভা, পঁচিশ থেকেই তাতছে বঙ্গ। ভোটের সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে প্রায় সব রাজনৈতিক দলই। চলছে ঘুঁটি সাজানোর কাজ। রামনবমীকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে পদ্ম ব্রিগেডে। দোলেই বড় হুঙ্কার দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বলেন, রাম নবমীতে ২০০০ মিছিল হবে। ১ কোটি হিন্দু রাস্তায় থাকবেন। কোনও অনুমতি নেবেন না।
এদিন কার্যত হুঙ্কারের সুরেই শুভেন্দু বলেন, ‘ভাল করে রাম নবমী করবেন। আমিও থাকব মাঠে। হাজার মিছিল হবে, ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। কোনও অনুমতি নেবেন না। কোনও অনুমতির প্রয়োজন নেই।' তাঁর এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন