ক্রিকেটারদের সঙ্গে কেন থাকবে না পরিবার? বোর্ডকে তোপ কোহলির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ক্রিকেটারদের সঙ্গে কেন থাকবে না পরিবার? বোর্ডকে তোপ কোহলির

 



নয়াদিল্লি: বিরাট কোহলির সমালোচনার জের। সফরে পরিবারের উপস্থিতি নিয়ে অবস্থান বদলাতে চলেছে বোর্ড। এই ইস্যুতেই সদ্য সোচ্চার হয়েছেন বিরাট। বোর্ডের উদ্দেশে রীতিমতো তোপ দাগেন মহাতারকা। ভিকে সাফ বলেন, বাইরের কারোর পক্ষে সফরে পরিবারের উপস্থিতি কত গুরুত্বপূর্ণ তা বোঝা কঠিন। মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হোটেলের ঘরে ফিরে কেউ যে একা একা বিষাদগ্রস্ত হয়ে কাটাতে চান না, সেটাও বলেন তিনি। ক্রিকেটারের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্যই স্বাভাবিক জীবনযাপন দরকার বলে সওয়াল তাঁর। বিরাটের তীব্র সমালোচনার পর এই ইস্যুতে নতুন করে ভাবনাচিন্তার কথা ভাবছে বোর্ড।


অস্ট্রেলিয়াতে বর্ডার-গাভাসকর ট্রফি ১-৩ ফলে হেরে যাওয়ার পর সফরে পরিবারের উপস্থিতি নিয়ে কঠোর হয়েছিল বিসিসিআই। ঠিক করা হয় যে, দেড় মাসের বেশি দিনের সফরের ক্ষেত্রে দুই সপ্তাহ ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন পরিবারের সদস্যরা। সফরের মেয়াদ এর চেয়ে কম হলে পরিবারের সদস্যরা থাকবেন মোটে এক সপ্তাহ। এটাই মানতে পারেননি কোহলি। আভাস যা, এই ইস্যুতে কঠোর অবস্থান থেকে সরে আসছে বোর্ড। ক্রিকেটাররা যদি লম্বা সময়ের জন্য সফরে পরিবারের উপস্থিতি চান, তবে তা জানাতে হবে বোর্ডের কাছে। আর তা মেনে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে বলেও বোর্ডসূত্রে খবর। ফলে, পরিবারের উপস্থিতি নিয়ে অনেকটাই নমনীয় হচ্ছে বিসিসিআই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন