কালীঘাটে উদ্ধার গুপ্তযুগের ২০০ মুদ্রা বাংলা থেকে উধাও! নেপথ্যে কী? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ মার্চ, ২০২৫

কালীঘাটে উদ্ধার গুপ্তযুগের ২০০ মুদ্রা বাংলা থেকে উধাও! নেপথ্যে কী?

 


কলকাতা: গুপ্ত সাম্রাজ্যের মুদ্রা প্রথম পাওয়া যায় কলকাতাতেই। জায়গাটির নাম কালীঘাট। ঠিক কত বছর আগে পাওয়া গিয়েছিল, সে উত্তর জানা যায় না। তবে কালীঘাট থেকে উদ্ধার হওয়া গুপ্ত সাম্রাজ্যের প্রায় শ’দুয়েক মুদ্রার একটিও আজ কলকাতায় নেই। মুদ্রাগুলির স্থান হয়েছে বেনারস। আর রয়েছে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে। মুদ্রা চলে কেন গেল কলকাতার বাইরে। এই কর্মকাণ্ডের নেপথ্যে এক বাঙালি ভদ্রলোক আর এক ইংরেজ, ওয়ারেন হেস্টিংস। 


কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক সুস্মিতা বসু মজুমদার বলেন, ‘যে সময় ওই মুদ্রাগুলি পাওয়া গিয়েছিল সে সময় কেউ জানতই না গুপ্ত কারা! সে কথা পরে জানা গিয়েছে।’ তিনি জানান, নবকৃষ্ণ দে নামের এক ব্যক্তির জমি থেকে ওই মুদ্রা ভাণ্ডার মিলেছিল। অতগুলি মুদ্রা পেয়ে নবকৃষ্ণ ঠিক করলেন, কিছু রেখে বাকিটা ওয়ারেন হেস্টিংসকে দিলেই ভালো। যেমন ভাবনা, তেমন কাজ। নবকৃষ্ণ মুদ্রা নিয়ে গিয়ে উপহার দিলেন হেস্টিংসকে। এবার হেস্টিংস এগুলি নিয়ে কী করবেন? কিছু ভেবে না পেয়ে তিনি সেগুলি লন্ডনে কোর্ট অব ডিরেক্টরের হাতে দিলেন তুলে। অধ্যাপক বসু বলেন, ‘লন্ডনে মুদ্রা পাঠানোর সময় হেস্টিংস একটি নোট লিখে দিয়েছিলেন। লিখেছিলেন, বিভিন্ন জায়গায় যেন পাঠানো হয় এই মুদ্রা। সর্বসাধারণও যেন তা দেখার সুযোগ পান। কেউ চাইলে ব্যক্তিগত সংগ্রহেও যাতে রাখতে পারেন।’ 

জানা গিয়েছে, সে সময় দুশোরও বেশি মুদ্রা পাওয়া গিয়েছিল কালীঘাট থেকে। তার মধ্যে ১৭২টি পাঠানো হয় লন্ডনে। ৩০টির মতো নবকৃষ্ণ নিজের কাছে রেখে দিয়েছিলেন। কেউ দেখা করতে এসে খুশি করলে উপহার দিতেন। সেগুলির বেশ কয়েকটি এই মুহূর্তে রয়েছে বেনারসের ভারত কলাভবনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন