কলকাতা: আপাতত মার্চ ও এপ্রিলের সব রবিবার বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান-এসপ্লানেড রুট। তবে সপ্তাহের বাকি ছ’দিন এই রুটে স্বাভাবিক মেট্রো চলবে। এই মেট্রোর শিয়ালদহ-সেক্টর ফাইভ অংশে অবশ্য রবিবার এমনিতেই মেট্রো পরিষেবা থাকে না।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো রুটে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালানোর লক্ষ্যে কাজ শুরু করেছে রেল। সর্বাধুনিক উন্নত সিগন্যালিং ব্যবস্থা কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) বসছে ইস্ট-ওয়েস্ট করিডরে। সেকারণেই গত ফেব্রুয়ারি ও মার্চে কয়েক দফায় মেট্রো পরিষেবা বন্ধ রেখে কাজ করা হয়েছে। সেই পর্বে শনিবার ও রবিবার সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল গঙ্গার নীচের এই রেলপথ। সূত্রের খবর, এবার মার্চের বাকি দু’টি রবিবার এবং এপ্রিলের চারটি রবিবার হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন