কাশ্মীর সমস্যার সমাধান কীভাবে হবে? সাফ জানিয়ে দিলেন জয়শঙ্কর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ মার্চ, ২০২৫

কাশ্মীর সমস্যার সমাধান কীভাবে হবে? সাফ জানিয়ে দিলেন জয়শঙ্কর

 



লন্ডন: বিলেতের মাটি থেকে দুই কাশ্মীরের সংযুক্তিকরণের পক্ষে জোরালো সওয়াল করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের থিঙ্কট্যাঙ্ক ‘চ্যাথাম হাউসে’র এক অনুষ্ঠান থেকে পাকিস্তানকে নিশানা বানালেন তিনি। জয়শঙ্করের তোপ, ‘চুরি’ করে দখল করা কাশ্মীরের অংশ ‘খালি’ করুক পাকিস্তান। সেটাই হবে কাশ্মীর ইস্যুর স্থায়ী ও সামগ্রিক সমাধান।

চ্যাথাম হাউসের এক আলোচনাচক্রে দর্শকাসন থেকে জয়শঙ্করের কাছে প্রশ্ন করা হয়, কাশ্মীর ইস্যুর সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সুসম্পর্ককে কাজে লাগাবেন? জবাবে বিদেশমন্ত্রী বলেন, এবিষয়ে প্রথম পদক্ষেপ ছিল ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার। কাশ্মীরের অর্থনৈতিক বৃদ্ধি ও সেখানে সামাজিক ন্যায়প্রতিষ্ঠা ছিল দ্বিতীয় পদক্ষেপ। তৃতীয় পদক্ষেপ ছিল যথাযথ নির্বাচনের ব্যবস্থা করা। আমরা এখন কাশ্মীরের অধিকৃত অংশ ফেরতের অপেক্ষায় রয়েছি। ওই অংশটি পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। সেটি খালি হলেই কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে যাবে। জয়শঙ্করের এই মন্তব্যের প্রেক্ষিতেই আলোচনাচক্রের উপস্থাপক ব্রনওয়েন ম্যাডক্স বলেন, কাশ্মীরে মানবাধিক লঙ্ঘনের অ হাজারো অভিযোগ ওঠে। কাশ্মীরে মানবাধিকারের প্রশ্নে কিছু খামতি রয়েছে বলে কি ভারত সরকার স্বীকার করে? পত্রপাঠ অভিযোগ খারিজ করে দেন জয়শঙ্কর। বলেন, এইসব প্রচারের পিছনে বিন্দুমাত্র যুক্তি আছে বলে আমি মনে করি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন