সঙ্গমের প্রস্তাবে না, বিধবা মাযেব শিশুকন্যাকে খুন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সঙ্গমের প্রস্তাবে না, বিধবা মাযেব শিশুকন্যাকে খুন

 




উলুবেড়িয়া:  দেড় বছরের শিশুকে খুনের অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার উলুবেড়িয়া থানার বীরশিবপুরে। ঘটনায় মৃত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে উলুবেড়িয়া থানার পুলিশ অভিযুক্ত ফিরোজ জমাদারকে গ্রেপ্তার করেছে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, খানজাদাপুরে ফিরোজের একটি চায়ের দোকান আছে। দোকানের উপরে ভাড়া থাকার পাশপাশি দোকানে কাজ করতেন  এক মহিলা। সূত্রের খবর, মহিলার স্বামীর মৃত্যুর পর তার উপর কুনজর পরেছিল ফিরোজের। দেওয়া হয় সঙ্গমের প্রস্তাব। যদিও মহিলা ফিরোজের প্রস্তাবে রাজি হচ্ছিল না। 

অভিযুক্তের সন্দেহ ছিল, তার শিশু থাকায় মহিলা তার প্রস্তাবে রাজি হচ্ছে না। আর এরপরেই সে শিশুটিকে খুনের পরিকল্পনা করে। অভিযোগ, বুধবার সকালে মহিলা দোকানে কাজ করতে আসার পর  ফিরোজ ওই মহিলার ঘরে চলে যায়। পরে  কাজ শেষ হলে মহিলা দেখতে পায়, ফিরোজ তার ঘর থেকে বেরিয়ে আসছে। এরপর মহিলা দ্রুত নিজের ঘরে গেলে খাটের উপর মেয়েকে উপড় অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ওই মহিলা ফিরোজের নামে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন