কলকাতা: উচ্চমাধ্যমিক চলাকালীনই ফল প্রকাশের সময় জানিয়ে দিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
এবার গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ১ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু, এবার সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই কমেছে। সংসদ বলছে, ২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্যা কম থাকার কারণে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এদিকে পরীক্ষা শুরু হতেই একাধিক জেলায় স্কুল পরিদর্শনে যাচ্ছেন সংসদ সভাপতি। ঘুরে দেখছেন যাবতীয় ব্যবস্থা।
শুক্রবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এই বছর মাধ্যমিক শেষ হয়েছে ২৩শে ফেব্রুয়ারি থেকে। উচ্চমাধ্যমিক শুরু হয়েছে মার্চ মাসের তিন তারিখ থেকে। সূত্রের খবর, মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে মার্চের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে। প্রসঙ্গত, এবার উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস থেকে টুকলি ঠেকাতে শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলে স্কুলে এসেছে মেটাল ডিটেক্টর। একইসঙ্গে প্রশ্নপত্র বণ্টনের ক্ষেত্রেও এসেছে বদল। আগে কোন স্কুলে কোন প্রশ্ন যাবে তা বাছাই হত থানায়, এবার ছাপাখানা থেকেই সেই কাজ হয়ে আসছে। একইসঙ্গে আগে প্রশ্নপত্রের সিল প্রধান শিক্ষকের ঘরে, এবং এবার সরাসরি মুখ্য পরীক্ষকের ঘরে যাচ্ছে। খোলা হচ্ছে সেখানেই।
```
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন