সোমবার শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ মার্চ, ২০২৫

সোমবার শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব



কলকাতা: রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। দিন দশেক এই অধিবেশনে মূলত রাজ্যের বিভিন্ন দপ্তরের দফাওয়ারী বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। অধিবেশনের কর্মসুচি চূড়ান্ত করতে বিধানসভা ভবনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে।

 বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আপাতত দোলের আগে ১০ মার্চ পর্যন্ত বিধানসভার কর্মসুচি চূড়ান্ত হয়েছে। সোমবার ১০ মার্চ সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অধিবেশনের সূচনা হবে। এরপরে সেদিনই অধিবেশনের দ্বিতীয়ার্ধে ২০১৪-১৫ আর্থিক বছরের ব্যয় মঞ্জুরী প্রস্তাবের ওপর আলোচনা হবে। পরের দিন মঙ্গলবার শ্রম দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে স্থির করা হয়েছে। 

একই রকম ভাবে বুধবার বিদ্যুৎ দপ্তর এবং বৃহস্পতিবার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর বিধানসভায় আলোচনা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে এছাড়াও এবারের অধিবেশনে শিক্ষা, স্বাস্থ্য, পুর ও নগর উন্নয়ন সহ মোট সাতটি দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে। তবে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হবে কিনা তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অধ্যক্ষ জানিয়েছেন রমজান মাস চলার কারণে অধিবেশন তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন