যাত্রী বোঝাই অটো উল্টে মৃত্যু এক পরীক্ষার্থীর মায়ের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

যাত্রী বোঝাই অটো উল্টে মৃত্যু এক পরীক্ষার্থীর মায়ের

 


ব্যারাকপুর: আইসিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে এই পরীক্ষা। মঙ্গলবার ছিল অঙ্ক পরীক্ষা। মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার পথে অটো উল্টে মৃত্যু হল এক পরীক্ষার্থীর মায়ের। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে ঘোষপাড়া রোডে। মৃতের নাম শিউলি সেনগুপ্ত (৪০)। তাঁর বাড়ি ঘোলায়। জানা গিয়েছে, সোদপুর ন্যাশনাল মডেল হাই স্কুলের সিট পড়েছে জগদ্দলের আতপুর ন্যাশনাল মডেল হাইস্কুলে। এদিন সকালে তিন পরীক্ষার্থী এবং তাদের অভিভাবিকারা সোদপুর থেকে ট্রেনে চেপে শ্যামনগর স্টেশনে নামেন। স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ড থেকে তারা অটোতে চাপেন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। অভিযোগ, শ্যামনগর পাওয়ার হাউস মোড়ে একটি মোটর ভ্যানকে ওভারটেক করতে গিয়ে যাত্রী বোঝাই অটোটি পাল্টি খায়। ঘটনায় অটোর সামনে বসে থাকা শিউলি সেনগুপ্ত গুরুতর জখম হন। তৎক্ষণাৎ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে অটো উল্টে যাওয়ার ঘটনায় যাত্রীরা সকলেই মৃদু আহত হয়েছেন। যদিও তিন পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিয়েছে। তবে শিউলি দেবীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অন্যান্য অভিভাবকদের।- ছবি এআই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন