ট্রাম্পের গল্ফ রিসর্টে হামলা প্যালেস্তাইনপন্থীদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ মার্চ, ২০২৫

ট্রাম্পের গল্ফ রিসর্টে হামলা প্যালেস্তাইনপন্থীদের




লন্ডন: ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। সেই গাজাকে পুনর্গঠনের জন্য অধিগ্রহণের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সেই মন্তব্যের আঁচ গিয়ে পড়ল স্কটল্যান্ডে। তাঁকে সবক শেখাতে টার্নবেরিতে ট্রাম্পের গল্ফ রিসর্টে হামলা চালাল প্যালেস্তাইনপন্থীরা। 

‘প্যালেস্তাইন অ্যাকশন’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে হামলার খণ্ডচিত্র। একটি ছবিতে দেখা যাচ্ছে গল্ফ কোর্সের ভিতরে দুষ্কৃতীরা লিখে দিয়েছে, ‘গাজা বিক্রির জন্য নয়।’ ‘প্যালেস্তাইন অ্যাকশন’-এর পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ব্রিটেনের সবচেয়ে মূল্যবান ট্রাম্পের টার্নবেরি গল্ফ রিসর্ট ঘুরে এলাম। গাজার জনজাতি নিধনে আমেরিকার শাখা ইজরায়েল যতদিন সক্রিয় থাকবে, ততদিন কেউ শান্তিতে থাকবে না।’

শনিবার ভোর রাতে টার্নবেরি গল্ফ রিসর্টে হামলা চালানো হয় বলে অভিযোগ। মাঠে বড়বড় করে সাদা রংয়ে ‘গাজা বিক্রির জন্য নয়’ লেখার পাশাপাশি ক্লাব হাউসে লাল রং স্প্রে করা হয়েছে। মাঠের সবুজ ঘাস ছিঁড়ে দেওয়া হয়েছে। এমনকী ওপেন চ্যাম্পিয়নশিপে ব্যবহৃত হোলেরও ক্ষতি করা হয়েছে। কেন এই নাশকতা? ‘প্যালেস্তাইন অ্যাকশন’ জানিয়েছে, ‘ট্রাম্প এমন ভাব করছেন, গাজা যেন তাঁর নিজের সম্পত্তি। যা ইচ্ছে, তাই তিনি করবেন। আমরা ট্রাম্পকে দেখাতে চাই— তাঁর নিজের সম্পত্তিও সুরক্ষিত নয়।’ ট্রাম্পের টার্নবেরি গল্ফ রিসর্টের পক্ষ থেকে এই হামলার নিন্দা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন