কলকাতা: আশঙ্কাই সত্যি হল! নয়া কায়দায় এটিএম জালিয়াতি কাণ্ডে ঝাড়খণ্ড যোগ ক্রমশ স্পস্ট হচ্ছে। দশ দিনে কলকাতা ও কলকাতা শহরতলিতে এক ডজন এটিএম জালিয়াতি কাণ্ডে গোয়েন্দাদের হাতে সূত্র হিসেবে আপাতত একটি মোবাইল নম্বর এসেছে। প্রতারিতদের মোবাইল ঘেঁটে পাওয়া এই নম্বরটি হল, ৮৯৬.......।
মোবাইল সংস্থার তথ্য অনুসারে, ওই নম্বরের সিমটি ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা জনৈক সাহেবউদ্দিনের নামে কেনা। তবে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ফোনটি বন্ধ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শহরে এক ডজন এটিএম জালিয়াতির ঘটনার প্রতিটি ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি এটিএমের গায়ে ইঞ্জিনিয়ারের মোবাইল নম্বর হিসেবে লেখা ছিল। প্রতারণার পর কাগজে লেখা এই নম্বরটি ছিঁড়ে নিয়ে পালিয়ে যেত চক্রের সদস্যরা। কিন্তু সমস্যা হচ্ছে, মোবাইল সুইচড অফ থাকায়, তদন্ত কার্যত থমকে গিয়েছে। স্বভাবতই এই নয়া কায়দায় এটিএম জালিয়াতির ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি লালবাজার বা রাজ্য পুলিসের কোনও থানা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন