বেঙ্গালুরু: সোনা পাচারে অভিযুক্ত কন্নড় অভিনেত্রী রন্যা রাওয়ের রাজনৈতিক যোগ নিয়ে জলঘোলা শুরু হল কর্ণাটকে। কংগ্রেসের অভিযোগ, রন্যাকে লৌহ ইস্পাত কারখানা তৈরির জন্য কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড ২০২৩ সালে জমি দিয়েছিল। সে সময় সরকারের ছিল বিজেপি। বাসবরাজ বোম্মাইয়া সরকার কীসের ভিত্তিতে রন্যাকে জমি দিয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। এ প্রসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ‘বিজেপি সরকারের আমলে তাঁকে জমি দেওয়া হয়েছিল বলে শুনেছি। সিবিআইকে তদন্ত করে সত্যিটা জানাতে হবে।’
এর আগে অবশ্য রন্যা ইস্যুতে কংগ্রেসকে নিশানা করেছিল বিজেপি। রাজ্য বিজেপির প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র দাবি করেন, গ্রেপ্তারি থেকে বাঁচতে সিদ্ধারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের দু’জন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন রন্যা।
সোমবারই রন্যাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। এদিন আদালতে অভিনেত্রী বলেন, শারীরিক নয়, আমাকে মানসিক অত্যাচার করা হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছিল। আমি সন্ত্রস্ত হয়ে পড়ি। মানসিকভাবে ভেঙে পড়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন