নয়াদিল্লি: আজ আন্তর্জাতিক নারী দিবসে নওয়াদরিতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জন্য ছেলে সাজারো হয়েছে গুজরাতের এই এলাকা। আর এই মেগা ইভেন্টে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলা পুলিশ আধিকারিকরা। নারী দিবসের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নিয়েছে রাজ্য প্রশাসন। ভারতের ইতিহাসে প্রথমবার এমনটা ঘটতে চলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি।
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলাকে। সমস্ত আয়োজন খুঁটিয়ে দেখছেন নিরাপত্তার দায়িত্বে থাকা মহিলা আধিকারিকরা। তালিকায় রয়েছেন আইপিএস, কনস্টেবল ও এসআই। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, ‘নারী দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাত পুলিশ। ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলা আধিকারিকরা। এই বড় অনুষ্ঠানে গোটাটাই তাঁরা খতিয়ে দেখবেন। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরদা গ্রামের হেলিপ্যাডে নামবেন। এরপর নওয়াদরিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলারাই।’
হর্ষ সাংভি আরও জানান, ‘২ হাজার ১০০ জনেরও বেশি কনস্টেবল, ১৮৭ জন সাব-ইন্সপেক্টর, ৬১ জন পুলিশ, ১৬ জন ডেপুটি এসপি, পাঁচজন এসপি, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং একজন অতিরিক্ত ডিজিপি পদমর্যাদার কর্মকর্তা-সহ সকল মহিলা আধিকারিক সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। একজন সিনিয়র আইপিএস অফিসার ও স্বরাষ্ট্র সচিব নিপুনা তোরওয়ানে সমস্ত নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন।’ তাঁর কথায়, ‘এই উদ্যোগ নারী দিবসে বিশেষ একটি শক্তিশালী বার্তা দেবে। সকলে জানতে পারবেন গুজরাতকে একটি নিরাপদ ও সুরক্ষিত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীরা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারী মাসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, নিজের সোশাল অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের হাতে সঁপে দেবেন। মোদি ভারতীয় সংস্কৃতির গভীরে প্রোথিত নারীর প্রতি সম্মান। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা অনস্বীকার্য বলে দাবি করেন প্রধানমন্ত্রী। আর তাই জাতীয় মহিলা দিবসে একটি বিশেষ উদ্যোগ নেবেন তিনি। আগামী ৮ মার্চ সোশাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ এক্স হ্যান্ডেল ও ইন্সটাগ্রাম দেশের নারীদের দেবেন তিনি। তাঁরা অর্থাৎ প্রধান মন্ত্রীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দেশের অনুপ্রেরণাদায়ক নারীদের জন্য এক মঞ্চ হয়ে উঠবে ওই দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন