যাদবপুর কাণ্ডে ফের মুখ পোড়াল রাজ্য, কড়া নির্দেশ হাইকোর্টের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

যাদবপুর কাণ্ডে ফের মুখ পোড়াল রাজ্য, কড়া নির্দেশ হাইকোর্টের

 



কলকাতা: যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর হিসেবে নিতে হবে। এর পাশাপাশি এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্টও চাওয়া হয়েছে আদালতের তরফ থেকে। এদিকে যাদবপুরের অচলাবস্থা থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দফায় দফায় মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। অচলাবস্থা কাটাতে যাদবপুরকে সচল করার দাবিতে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অর্ক নাগ। তাঁর দাবি, ছাত্রদের আন্দোলনের জন্য আপাতত বন্ধ হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আসছেন না উপাচার্য। যদিও এই মামলায় এখনই হস্তক্ষেপ চায়নি আদালত। এদিন এই মামলা উঠেছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এই মামলায় প্রধান বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ, ‘রাজ্যে পদক্ষেপ করতে দিন। রাজ্যের নিজস্ব ক্ষমতা আছে। তবে এর পাশাপাশি প্রধান বিচারপতি এও জানান, আমরা এখানে বসে নেই তাদেরও কার কী ক্ষমতা আছে। অন্যদিকে ছাত্রদের হয়ে আইনি লড়াই লড়ছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। এদিন সেই মামলার শুনানি হয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সূত্রের খবর, এদিন সওয়াল জবাবের সময় বিকাশ ভট্টাচার্য সওয়াল করতে গিয়ে জানান, ৯ জনের এফআইআর-এ মিথ্যে দাবি করা হয়েছে। ছাত্রদের কেন এফআইআর নেওয়া হয়নি। কিন্তু, যারা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করেছে তাদের এফআইআর নেওয়া হয়েছে। এরপরই কেন এফআইআর নেওয়া হয়নি তা রাজ্যের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সঙ্গে তিনি এও জানান, পরে ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে তিনি ঘটনা জানাবেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন