এশিয়ান কাপ জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোল ভারত! ৪৮৯ দিন পর এল জয় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

এশিয়ান কাপ জয়ের লক্ষ্যে আরও একধাপ এগোল ভারত! ৪৮৯ দিন পর এল জয়

 


কলকাতা: ১০ ম্যাচ পর অবশেষে জয়ের মুখ দেখল ভারত। শিলংয়ে মালদ্বীপকে ৩-০ গোলে হারাল মানোলো-ব্রিগেড। সেই সঙ্গে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্লু টাইগার্স। 

মানোলোর প্রশিক্ষণে এটা ভারতের প্রথম জয়। স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে রাহুল ভেকে, লিস্টন কোলাসো ও সুনীল ছেত্রী। আগামী মঙ্গলবার শিলংয়ের মাটিতেই বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে এই জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য থাকবে লিস্টনদের।

ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অবশেষে এদিন প্রথম একাদশে জায়গা পান বিশাল কাইথ। মালদ্বীপের বিরুদ্ধে তিনকাঠির নীচে ভরসা জোগালেন তিনি। পাশাপাশি অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে শুরু থেকে দলে রাখেন কোচ মানোলো। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেন লিস্টনরা। তবে বোঝাপড়ার অভাবে কোনও আক্রমণই সেভাবে দানা বাঁধেনি। তার মধ্যেও ৩৮ মিনিটে আসে প্রথম গোল। ব্রেন্ডনের ভাসানো কর্নার থেকে হেডে জাল কাঁপান রাহুল ভেকে (১-০)। ৪৭ মিনিটে সুনীলের হেড গোললাইন সেভ না হলে ব্যবধান বাড়তেই পারত। ৬৪ মিনিটে এক সহজ সুযোগ নষ্ট করেন লিস্টন।  মহেশের ভাসানো সেন্টার থেকে হেডে লক্ষ্যভেদ করেন গোয়ানিজ উইঙ্গার (২-০)। চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন লিস্টন। ১০ মিনিটের মধ্যেই ব্যবধান আরও বাড়ে। এবার স্কোরশিটে নাম তোলেন সুনীল। লিস্টনের সেন্টার থেকে হেডে লক্ষ্যভেদ ভারত অধিনায়কের (৩-০)। দীর্ঘ ৪৮৯ দিন পর এদিন জয়ের মুখ দেখ ভারত৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন