৯ নম্বরে নামলেন ধোনি! প্রশ্ন সেহবাগ, ওয়াটসনদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

৯ নম্বরে নামলেন ধোনি! প্রশ্ন সেহবাগ, ওয়াটসনদের



চেন্নাই: শুক্রবার চিপকে চেন্নাইয়ের দুর্গ দখল করেছে আরসিবি। ঘরের মাঠে ১৭ বছর পর বড় রানের ব্যবধানে কোহলিদের কাছে হেরেছেন ধোনিরা। ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্রমাগত উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল হলুদ শিবির। তবে ম্যাচ হারের পিছনে চেন্নাইয়ের স্ট্রাটেজিগত ত্রুটিকেই দুষছেন বেশ কিছু বিশেষজ্ঞরা। আসলে, গতকাল চেন্নাই সুপার কিংসের নায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে! কিন্তু ততক্ষণে সিএসকে-র হাত থেকে ম্যাচ ফসকে গিয়েছে। কারণ ম্যাচ জিততে তখন দরকার ২৮ বলে ৯৮ রান।


৯ নম্বরে ব্যাট করতে নেমে ধোনির রান ১৬ বলে অপরাজিত ৩০। শেষ দুই ওভারে তিনটি চার এবং দুটি ছক্কা মেরে ভক্তদের বিনোদনের কমতি রাখেননি নম্বর ৭ জার্সিওয়ালা। কিন্তু ম্যাচ জেতাও তো জরুরি! অপরাজিত ধোনির এই ম্যাচে এই স্ট্রাইক রেট ছিল ১৮৭.৫০। ফলে চেন্নাইয়ের হারের পর প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলতে শুরু করেছেন, ধোনির মতো একজন দক্ষ ও বিপজ্জনক ব্যাটসম্যানকে কেন এত দেরিতে ব্যাট করতে নামানো হচ্ছে? ধোনি আগে নামলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত।


প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ মজার ভঙ্গিতে ধোনির এত পরে নামা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ধোনি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন ওপেনার বলেন, "ধোনি আজ তাড়াতাড়ি ব্যাটিংয়ে এসেছে।" এরপরই শুরু হয় হাসির পর্ব। শেহবাগ বিষয়টি বুঝিয়ে বলেন, "যখন ধোনি ব্যাট করতে নামে তখন ১৬ ওভার চলছিল। সাধারণত অন্য ম্যাচে ও ১৯তম বা ২০তম ওভারে ব্যাটিংয়ে আসে। এর মানে হল ধোনি আজ খুব তাড়াতাড়ি ব্যাট করতে এসেছে, তাই না?"


প্রাক্তন ভারতীয় মনোজ তিওয়ারিও ধোনির এত লোয়ার অর্ডারে নামা নিয়ে প্রশ্ন ছুড়েছেন। তিনি বলেন, "আমার বোধগম্য হচ্ছে না যে, ধোনির মতো একজন ব্যাটসম্যান, যিনি ১৬ বলে ৩০ রান করার পরও অপরাজিত থাকতে পারেন, তাঁকে কেন ব্যাটিং অর্ডারে উপরে পাঠানো যাবে না? আইপিএল ২০২৪ সাল থেকে ম্যাচের পরিস্থিতি যাই হোক না কেন, ধোনি সিএসকে-র হয়ে নিচের দিকেই ব্যাট করতে নামছেন।"


এছাড়াও, শেন ওয়াটসনও কিন্তু ধোনির এত লোয়ার অর্ডারে নামা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "ধোনি ১৬ বলে ৩০ রান করেছেন। আমি চাই ও ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসুক। অশ্বিনের আগেই ওর নামা উচিত ছিল। ওই সময় ম্যাচের পরিস্থিতি বিবেচনা করলে, ধোনির আরও ১৫টি বল খেলা উচিত ছিল। গত কয়েক বছর ধরে ধোনি যে ধারাবাহিকতা দেখিয়েছে, তাতে আমার বিশ্বাস ধোনি আরও উপরে ব্যাটে নামলে তাঁর পুরো খেলাটা দেখা যেতে পারে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন