এলাকায় টাকা তুলছে তৃণমূল নেতারা? সাবধান! ফোন নম্বর দিলেন অভিষেক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

এলাকায় টাকা তুলছে তৃণমূল নেতারা? সাবধান! ফোন নম্বর দিলেন অভিষেক




কলকাতা: কর্মসূচি, রদবদল, অভিযোগ, ফাঁকফোকর— সংগঠনের যাবতীয় বিষয় শনিবারের ভার্চুয়াল বৈঠকে ঘোষণা করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে ভুয়ো ভোটার খোঁজার কাছে কমিটি গঠন ও লাগাতার কর্মসূচির কথা জানান দিলেন। সেইসঙ্গে সংগঠনে শীঘ্রই রদবদল হচ্ছে, সেটাও স্পষ্ট করে দিলেন। আরও গুরুত্বপূর্ণ হল, টাকা চাওয়া বা প্রভাব ফলানোর অভিযোগ জানাতে দিলেন মোবাইল নম্বর। মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতিতে নামিয়ে দেওয়া হল তৃণমূলের নেতা-কর্মীদের।

গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশেষ অধিবেশন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি ওই অধিবেশন মঞ্চ থেকেই ভুয়ো ভোটার খোঁজার জন্য বেশ কিছু নির্দেশ দেন তৃণমূল নেত্রী।  যার সূত্র ধরেই ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সূত্রের খবর, অভিষেক বৈঠকে বলেছেন, নির্বাচন কমিশনের কারচুপি আমরা ধরে ফেলেছি, তাই তাদের এত জ্বালা হচ্ছে। কিন্তু কমিশনের কথায় আমাদের আশ্বস্ত হলে চলবে না। ভোটার লিস্টের কাজ সমস্ত কর্মীদেরকে সজাগ ও সতর্কভাবে করতে হবে। এটা শুধুমাত্র তিন মাসের কাজ নয়। গোটা বছর ধরে নজরদারি জারি রাখতে হবে।

অভিষেক জানান, ব্লক স্তরে ইলেকটোরাল রোল সুপারভাইজার  করা হবে। যারা সারা বছর ইলেকটোরালের কাজ করবে। একইভাবে টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার ও পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার গঠন করা হবে। একইভাবে ব্লক, অঞ্চল এবং ওয়ার্ডেও এই কাজ হবে। এদিনের বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়, ভোটার লিস্টের কাজে টাউন ও ব্লক স্তরে কমিটি করা হচ্ছে। ২১ থেকে ২৭ তারিখের মধ্যে ব্লক-টাউনের সময় দেওয়া হল কমিটি গঠনের ক্ষেত্রে। তারপথ ২৮ মার্চ থেকে ৩ এপ্রিলের মধ্যে গঠিত হবে অঞ্চলের কমিটি। কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে অভিষেকের নাম করে টাকা চাওয়া বা প্রভাব বিস্তারের অভিযোগ আসছে। যার প্রেক্ষিতে অভিষেক বলেন, আমার অফিসের ও আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেকে প্রেপ্তার হয়েছে। ৮১৪২৬৮১৪২৬ নম্বরে ফোন করবেন। যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি, এই নম্বরে ভেরিফাই করবেন। আমার অফিস থেকে গেলে আগাম বার্তা যাবে জেলা সভাপতির কাছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন