কাশ্মীরের সংস্কৃতিকে বদলে দেওয়ার চেষ্টা? গুলমার্গে অশ্লীল ফ্যাশন শোর বিরুদ্ধে বিস্ফোরক ওমর - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ মার্চ, ২০২৫

কাশ্মীরের সংস্কৃতিকে বদলে দেওয়ার চেষ্টা? গুলমার্গে অশ্লীল ফ্যাশন শোর বিরুদ্ধে বিস্ফোরক ওমর

 


শ্রীনগর: কাশ্মীরের গুলমার্গ।অপার সৌন্দর্যর স্বাদ নিতে ঢল নামে পর্যটকদের। শীতের মরশুমে বরফ ঢাকা  গুলমার্গ এক বিষ্ময়-মুগ্ধতা। ২০২৩ সালে ভারত জোড়ো  যাত্রা শেষ করে এই গুলমার্গেই বোন প্রিয়াঙ্কাকে নিয়ে স্নো-স্কুটার চালাতে দেখা গিয়েছিল রাহুল গান্ধিকে। সেই গুলমার্গেই এবার পর্যটকদের আরও 'আনন্দ' দিতে হল 'ফ্যাশন-শো'। সেখানে খোলামেলা পোশাকে প্রদর্শিত হল নারী শরীর। এতটাই নগ্নতার আস্ফালন হল যা প্যারিস, নিউইয়র্ক, টোকিও ফ্যাশনকে'ও লজ্জা দেবে। আর এই নিয়েই বিতর্ক। লজ্জায় মুখ ঢাকছে ভূ-স্বর্গ। ৯৮ শতাংশ মুসলিম অধ্যুষিত কাশ্মীরে শালীনতাকে যেভাবে বিসর্জন দেওয়া হয়েছে তা  উপত্যকার নিজস্ব কৃষ্টির পরিপন্থী৷

ফ্যাশন শো'র সেই স্বল্পবসনা নারী-পুরুষ মডেলদের রগরগে নগ্নতার ভিডিও ভাইরাল করা হল এই পবিত্র রমজান মাসে। ক'দিন আগে শবে বরাতের সময় শ্রীনগরের জামা মসজিদের দরজা বন্ধ রেখে ছিল প্রশাসন। খুলে দেওয়া হয়নি মুসলিমদের জন্য। অথচ সেই কাশ্মীরেই ঢাকঢোল পিটিয়ে হল নগ্নতার উন্মোচন। আগেই কাশ্মীরে খোলা হয়েছিল সিনেমা হল। আর এবার ফ্যাশন শো'র নামে খুল্লামখুল্লা শরীর-প্রদর্শন। আর তা নিয়ে কাশ্মীরের একটাই স্বর ছিঃ ছিঃ।

গুলমার্গ ফ্যাশন শো নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
সোমবার তিনি সাফ বলেছেন, তাঁর সরকার কোনও সময়ের জন্য এই জাতীয় অনুষ্ঠানের অনুমতি দেবে না। পবিত্র মাসে ফ্যাশন শো নিয়ে বিতর্ক বেঁকেছে বিধানসভাতেও। ফ্যাশন শোকে অশ্লীল বলে আক্রমণ শানিয়েছেন অনেকেই। বিধানসভায় প্রতিবাদ দেখিয়েছে বিরোধীরা। এ দিন বিধানসভায় মুখ মন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৭ ডিসেম্বর এক বেসরকারি হোটেলে শোটি অনুষ্ঠিত হয়েছিল। এক প্রাইভেট পার্টিতে চার দিনের অনুষ্ঠান ছিল। ডিসেম্বরে ফ্যাশন শো অনুষ্ঠিত হলেও সম্প্রতি বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন