কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের গায়ে পুলিশের পোশাক। তবে কি সিনেমায় অভিনয় করতে চলেছেন বাংলার ক্রিকেট আইকন? নির্মল শরীরে খাকি উর্দি। চোখে ঢাকা অ্যাভিয়েটরের রোদচশমা। হালকা টিট মাস তাঁতে। সযত্নে ছাঁটা দাড়ি-গোঁফ যেন আরো ব্যক্তিত্ব বাড়িয়েছে। পুলিশ টুপি মাথায় চাপাতেই নিপাট পুলিশ অফিসার! মঙ্গলবার, নীরজ পাণ্ডের নতুন সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’এর প্রারম্ভিক ছবি মুক্তির হয় বারুইপুরের বিনোদিনী স্টুডিওয়। সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘পরিচালক’এর ভূমিকায় অভিনয় করলেন অয়ন সেনগুপ্ত।
২০ মার্চ মুক্তি পাচ্ছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। মঙ্গলবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে ট্রেলার। এই সিরিজের প্রচার ছবিতে সৌরভ ‘পুলিশ অফিসার’। সকাল থেকে তাঁরই শুটিংয়ে ব্যস্ত তিনি। হাওড়ার ছেলে নীরজ বাংলার গল্প বলতে গিয়ে তাঁর নতুন কাজে জুড়ে নিয়েছেন বাংলার ‘মহারাজ’কেও। গল্প অনেকটা এই রকম— ‘খাকি ২’এর এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে ইচ্ছুক ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি তাই অভিনয়ের জন্য অডিশন দিতে পুলিশি পোশাকে হাজির পরিচালকের দরবারে। পরিচালক কি তাঁকে বেছে নেবেন? তা-ই দেখার। এখানে পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত। যিনি টলিউডপাড়া আজ কাজের অভাবে ফার্স্ট ফুডের দোকান খুলেছেন তপন থিয়েটারের সামনে।
মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী গার্ডেনে এই বিজ্ঞাপনী প্রচার ভিডিয়োর শুটিং হয়। সেটের ভেতরেই তৈরি করা হয় নকল থানা। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অয়ন আর সৌরভের সঙ্গে ফ্রেম ভাগ করেন অভিনেতা দেবাশিস রায়ও। দেবাশিস সিরিজে এক সমাজবিরোধীর ভূমিকায় অভিনয় করেছেন। আর বিজ্ঞাপনী ছবিতে একজন প্রোডাকশন বয়ের ভূমিকায় দেখা গেছে তাঁকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন