আরও বাড়তে চলেছে পেঁয়াজের দাম, নেপথ্যে সরকারের এই সিদ্ধান্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আরও বাড়তে চলেছে পেঁয়াজের দাম, নেপথ্যে সরকারের এই সিদ্ধান্ত




 

কলকাতা: রাজ্যে এবার রেকর্ড পরিমাণ প্রায় ৭ লক্ষ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। রাজ্যজুড়ে প্রচুর পরিমাণ পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সরকারি সহায়তায়। তাই আগামী কয়েকমাস রাজ্যের বাজারে স্বস্তিদায়ক দামে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ পাওয়া যাবে। এমনটাই আশা কৃষি বিপণন বিশেষজ্ঞদের। কিন্তু কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় এই ব্যাপারে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। লোকসভা ভোটের পর বিদেশে পেঁয়াজ রপ্তানির উপর বিধিনিষেধ তুলে নিলেও ২০ শতাংশ কর ছিল। ওই শুল্ক ১ এপ্রিল থেকে আর থাকছে না। এবার ফলন ভালো হওয়ায় চাষিরা যাতে লাভজনক দাম পান তার জন্য এই সিদ্ধান্ত বলে কেন্দ্র জানিয়েছে।

কিন্তু রপ্তানি শুল্ক উঠে যাওয়ায় বিদেশে পেঁয়াজ পাঠানোর পরিমাণ বাড়বে বলেই আশা করা হচ্ছে। ভারত থেকে প্রচুর পরিমাণে পেঁ‌য়াজ রপ্তানি হয় বাংলাদেশে। এতদিন সেখানে পেঁয়াজ যেত মূলত মহারাষ্ট থেকে। কিন্তু রাজ্যে এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ মজুত হওয়ায় বাংলায় উৎপন্ন পেঁয়াজই বাংলাদেশে রপ্তানির সম্ভাবনা বেশি। মহারাষ্ট্রের চেয়ে অনেক কম খরচেই পশ্চিমবঙ্গের পেঁয়াজ বাংলাদেশে পাঠানো সম্ভব হবে। কারণ পরিবহণ খরচ তাতে অনেকটাই কম পড়বে। রাজ্য সরকারের খাদ্যসামগ্রী সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য কমল দে মনে করেন, কেন্দ্রীয় সরকার পেঁয়াজের উপর রপ্তানি শুল্ক তুলে নেওয়ায় আগামী দিনে রাজ্যের বাজারে এই নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম বেড়ে যেতে পারে। 

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় প্রায় ১৪০০ পেঁয়াজ সংরক্ষণের পরিকাঠামো তৈরি হয়েছে। সেখানে ৫ লক্ষ টনের মতো পেঁয়াজ রাখা যাবে। সরাসরি সরকারি উদ্যোগে ৯০০-র কিছু বেশি ছোট ও বড় মাপের পেঁয়াজ সংরক্ষণের পরিকঠামো তৈরি করা হয়েছে। রাজ্যে পেঁয়াজ সংরক্ষণ পরিকাঠামো সম্প্রসারণের সৌজন্যে বিদেশে, বিশেষ করে বাংলাদেশে রপ্তানির সুযোগ বেড়ে গিয়েছে। মনে করছেন বিশেষজ্ঞরা। এতদিন সীমান্ত পথের নিয়মকানুন মেনে রাজ্যের পেঁয়াজ বাংলাদেশে বিশেষ একটা যেত না। বেশকিছু পেঁয়াজ পাচারই হতো ওপার বাংলায়। এবার  মহারাষ্ট্রের চেয়ে কম দামে এখানকার পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে রপ্তানিকারীরা আগ্রহী হতে পারেন। ফলে রাজ্যের বাজারে এই পেঁয়াজের জোগান কমবে।  এখন রাজ্যের বাজারে পেঁয়াজের বেশিরভাগটাই স্থানীয় উৎপাদনের। কমলবাবু জানিয়েছেন, রাজ্যে ফলন বেশি হওয়ায় মহারাষ্ট্রের পেঁয়াজ কম আসছে। রাজ্যের পেঁয়াজের দামও অনেকটা কম। স্থানীয় পেঁয়াজ খুচরো বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে মহারাষ্ট্রের পেঁয়াজ বিকোচ্ছে ৪০ টাকায়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন