সিকিমে গেলে এবার ‘এন্ট্রি ফি’ দিতে হবে মাথাপিছু *** টাকা! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সিকিমে গেলে এবার ‘এন্ট্রি ফি’ দিতে হবে মাথাপিছু *** টাকা!

 


শিলিগুড়ি: এবার ট্যুরিস্ট ‘এন্ট্রি ফি’ বা প্রবেশ মূল্য চালু করল সিকিম সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকার এ ব্যাপারে প্রচার শুরু করেছে। প্রশাসন সূত্রের খবর, সিকিমে প্রত্যেক পর্যটকের কাছ থেকে মাথাপিছু ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। রাজ্যের পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নে রেজিস্ট্রেশন অব ট্যুরিস্ট ট্রেড রুলস-২০২৫ অনুসারে এই ফি আদায় করছে সিকিম সরকার। হোটেলে প্রবেশের সময়ই এই ফি নেওয়া হবে। সিকিমের পর্যটন ও বেসরকারি বিমান চলাচল বিভাগের প্রধান সচিব সি এস রাও জানান, পাঁচ বছরের কম বয়সের শিশু ও সরকারি কাজে আসা পর্যটকদের কাছ থেকে এই ফি নেওয়া হবে না। ৫০ টাকা ফি দিলে পর্যটকরা এক মাসের জন্য সিকিমের বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। যদি কোনও পর্যটক রাজ্য ছেড়ে একই মাসের মধ্যে আবার প্রবেশ করেন, তা হলে আবার তাঁদের ফি দিতে হবে। তবে, কেউ টানা এক মাস সিকিমে থাকার সময় হোটেল পরিবর্তন করলে আর ফি দিতে হবে না।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন