বিয়ে মানে স্ত্রীর উপর স্বামীর মালিকানা নয়: হাইকোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বিয়ে মানে স্ত্রীর উপর স্বামীর মালিকানা নয়: হাইকোর্ট



লখনউ: বিবাহ একটি প্রতিষ্ঠান। বৈবাহিক সম্পর্কে দম্পতির পারষ্পরিক শ্রদ্ধা এবং আস্থার বহিঃপ্রকাশ ঘটে। বিবাহ স্বামীকে কখনওই তার স্ত্রীর উপর মালিকানা প্রদান করে না। একটি মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। সম্প্রতি মির্জাপুর জেলায় প্রদ্যুম্ন যাদবের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এক মহিলা মামলা করেন।

 মহিলার অভিযোগ, তাঁর অজান্তে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেন স্বামী। এরপর তাঁর অনুমতি না নিয়েই তা ফেসবুকে আপলোড করেন তিনি। এখানেই শেষ নয়, সেই ভিডিও মহিলার তুতো ভাই এবং গ্রামবাসীদের শেয়ারও করা হয়। প্রতিবাদ জানিয়ে স্বামীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় ব্যবস্থা গ্রহণের আর্জি জানান মহিলা। সম্ভাব্য চার্জশিট থেকে অব্যাহতি পেতে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেন প্রদ্যুম্ন। 

সওয়াল করতে গিয়ে প্রদ্যুম্নর আইনজীবী বলেন, অভিযোগকারিনী তাঁর মক্কেলের সঙ্গে আইনত বিবাহবন্ধনে আবদ্ধ। তাই তথ্য-প্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারা এক্ষেত্রে প্রযোজ্য নয়। অন্যদিকে, মহিলার হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাডিশনাল গভর্নমেন্ট অ্যাডভোকেট বলেন, বিবাহিত সম্পর্ক রয়েছে বলেই স্ত্রীর সঙ্গে অশ্লীল ভিডিও করে তা তুতো ভাই এবং গ্রামবাসীদের সঙ্গে শেয়ার করার অধিকার স্বামীর নেই। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বিনোদ দিবাকর, প্রদ্যুম্নের আর্জি খারিজ করে দেন। বিচারপতি বলেন, বিবাহ হয়েছে বলেই মহিলার গোপনীয়তার অধিকারকে অস্বীকার করা যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন