কলকাতা: পশ্চিমবঙ্গের কলেজে স্নাতকস্তরে ভর্তিতে ফাঁকা আসন নিয়ে শিক্ষাবিদরা শঙ্কিত।স্নাতকস্তরে ভর্তির পর এ বছরেও প্রচুর আসন খালি পড়ে রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বীকার করেছেন, এ ব্যাপারে এই মুহূর্তে স্নাতকস্তরে খালি সিটের সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ। এই অবস্থার জন্য রাজ্যকেই দায়ী করল পশ্চিমবঙ্গ অধ্যক্ষ পরিষদ। তাদের মতে, আসানে পর্যাপ্ত আগ্রহ নেই রাজ্যের। ফলে এই রাজ্যের ভাবমূর্তি আরও মার খাবে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।
পশ্চিমবঙ্গে কলেজে ভর্তি প্রক্রিয়ায় কৃতিত্ব দাবি করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, '৭ লক্ষ ভর্তি হয়েছে। বেশ কিছুটা ফাঁকা রয়েছে। অন্যান্য শাখায় যাচ্ছে।’ রাজ্যে এই মুহূর্তে স্নাতকে খালি সিটের সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষ। এই পরিস্থিতির জন্য কলেজে প্রথাগত শিক্ষায় রাজ্যকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা৷

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন