কে এল রাহুলের সংসারে এল সন্তান, মা হলেন আথিয়া - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

কে এল রাহুলের সংসারে এল সন্তান, মা হলেন আথিয়া




অভিনেত্রী আথিয়া শেট্টি ও ক্রিকেটার কে এল রাহুলের সংসারে এল কন্যা সন্তান। সোমবার সন্তানের জন্ম দিলেন সুনীল শেট্টির কন্যা।  সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানিয়েছেন দম্পতি। জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। গত বছর নভেম্বর মাসে জানা গিয়েছিল, প্রথম সন্তান আসছে রাহুল ও আথিয়ার সংসারে। সোমবার এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভেসেছেন তাঁরা। এদিন লখনউয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের। তবে স্ত্রীয়ের পাশে থাকবেন বলে মাঠে নামেননি রাহুল। শোনা যায়, ২০১৯ সালে রাহুল ও আথিয়ার প্রেম পর্ব শুরু হয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে বিয়ে করেন তাঁরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন