আরজি কর কাণ্ড: হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আরজি কর কাণ্ড: হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই

 


 
কলকাতা: আর জি কর কাণ্ডে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। গণধর্ষণ, নাকি একজনই অপরাধ করেছে? সোমবার সিবিআইয়ের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির প্রশ্ন, গণধর্ষণ না শুধু প্রমাণ নষ্ট? সিবিআই এখনও পর্যন্ত তদন্তে কী জানতে পেরেছে? সিবিআইকে আপাতত কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। এই মুহূর্তে তদন্ত কোন পর্যায়ে দাঁড়িয়ে, তা জানতে চেয়েছে আদালত। 

এদিন শুনানির শুরুতেই বিচারপতি সিবিআইয়ের কাছে বিচারপতি জানতে চান, ‘এটা গণধর্ষণ না ধর্ষণ? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা? যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে, সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত, নাকি আরও কেউ আছে?’ সিবিআই-এর তরফে আইনজীবী রাজদীপ মজুমদার বিষয়টি নিয়ে সময় চেয়ে নেন। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ‘নতুন কোনও তদন্তে রাজ্যের আপত্তি নেই। তবে এক বছর ধরে সিবিআই কী করছে, সেটা মানুষ জানতে চায়।’ নির্যাতিতার পরিবারের আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতে আবেদন করেন, ‘পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক। অতিরিক্ত পুলিস সুপার পদ মর্যাদার আধিকারিকদের দিয়ে সিট গঠন করা হোক।’ ২৮ মার্চ কেস ডায়েরি দিতে হবে সিবিআইকে। ওইদিন মামলার পরবর্তী শুনানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন