নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভায় পূর্ণকুম্ভ নিয়ে বক্তব্য রেখেছেন। তবে, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলির বিষয়ে তিনি কোনো উল্লেখ করেননি, যা নিয়ে বিরোধীরা সমালোচনা করেছেন।
মোদি বলেন, "প্রয়াগরাজের পূর্ণকুম্ভের সাফল্যের জন্য দেশের কোটি কোটি মানুষকে আমি প্রণাম জানাই। গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। যারা আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন, পূর্ণকুম্ভের আয়োজন তাদের জবাব দিয়েছে। এই উৎসব আমাদের দেশাত্মবোধক চেতনাকে জাগিয়েছে। সমস্যা থাকা সত্ত্বেও কোটি কোটি মানুষ প্রয়াগরাজে এসেছেন।"
তিনি আরও বলেন, পূর্ণকুম্ভ দেখিয়েছে ভারতবাসী তার হারানো গৌরব ও সংস্কৃতিকে পালন করছে এবং এই সংস্কৃতিকে সম্মান করার প্রবণতা আগের তুলনায় বেড়েছে। যুব সম্প্রদায়ও ভারতের আস্থা ও সংস্কৃতিকে অবলম্বন করছে।
ভাষণে মোদি ভগীরথ, চৈতন্যদেবের ধর্মীয় আন্দোলন এবং স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের প্রসঙ্গ তুলে ধরেন। ৪৫ দিন ধরে চলা এই পূর্ণকুম্ভ গত ২৬ ফেব্রুয়ারি শেষ হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুযায়ী, প্রায় ৬৬ কোটির বেশি মানুষ পুণ্যস্নান করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন