হাজারের বেশি কর্মী ছাঁটাই ওলার, ইলন মাস্কের জুতোয় পা গলিয়ে সিদ্ধান্ত - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

হাজারের বেশি কর্মী ছাঁটাই ওলার, ইলন মাস্কের জুতোয় পা গলিয়ে সিদ্ধান্ত

 

 




ইলন মাস্কের জুতোয় পা গলালেন ওলার প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল। মাস্কের মতই নিজের সংস্থার কর্মচারীদের সাপ্তাহিক রিপোর্ট কার্ড জমা দেওয়ার নির্দেশ দিলেন ভাবিশ। তিনি পরিষ্কার জানিয়েছেন, ‘কেয়া চল রাহা হ্যায়?’ নামে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার মাধ্যমে ওলা কর্মীরা কী কী কাজ করেছেন তা প্রতি রবিবার ৩-৫টি বুলেট পয়েন্ট-সহ ইমেলে পাঠাবেন। সম্প্রতি ইলন মাস্কও একই কাজের নির্দেশ দিয়েছিলেন।

ওলা-র তরফে আরও জানান হয়েছে যে, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই আমরা কেয়া চল রাহা হ্যায় শুরু করেছি। সব কর্মীরা পরিচালকদের সঙ্গে সরাসরি সাপ্তাহিক আপডেটগুলি শেয়ার করবেন। 

সোমবারই এক ধাক্কায় ১,০০০-এরও বেশি স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই করেছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা ওলা। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ক্রমবর্ধমান আর্থিক সংকটের কারণেই এমন পদক্ষেপ। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কর্মীদের উপর আরও চাপ বাড়ালেন ওলার প্রতিষ্ঠাতা এবং সিইও।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন