কলকাতা: কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। ভালাে স্বাস্থ্যের অধিকারী হতে হলে যেমন স্বাস্থ্যকর খাবার প্রয়ােজন, ঠিক তেমনই পর্যাপ্ত ঘুমেরও প্রয়ােজন। স্বাস্থ্যকর খাবার আর স্বাস্থ্যকর ঘুম ছাড়া ভালাে স্বাস্থ্য অসম্পূর্ণ। কলকাতা স্লিপ সােসাইটির পক্ষ থেকে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড স্লিপ ডে। গত ১০ বছর ধরে মানুষজনকে সচেতন করতে তারা এই সচেতনতামূলক অনুষ্ঠান করছেন। তাদের এবারের থিম মেক স্লিপ হেলথ এ প্রায়ােরিটি। এবছরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা স্লিপ সােসাইটির প্রেসিডেন্ট ডক্টর উত্তম আগরওয়াল (ইএনটি স্পেশালিস্ট) এবং কলকাতা স্লিপ সােসাইটির সেক্রেটারি ডক্টর সৌরভ দাস (সিনিয়র কনসালটেন্ট স্লিপ মেডিসিন স্পেশালিস্ট)।
এবছরের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল কীভাবে মানুষজন ঘুমের সমস্যা থেকে মুক্তি পাবেন। কীভাবে বুঝবেন তাঁর
স্লিপিং ডিসঅর্ডার হয়েছে। করাে দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে কী করা উচিত। এইদিনের অনুষ্ঠানে
ডক্টর সৌরভ দাস ঘুমের সমস্যা হলে কী রােগ হতে পারে, ঘুমের সমস্যা কীভাবে মানুষজনকে সমস্যায় ফেলতে পারে,
ঘুম রােগের বিভিন্ন দিক, কীভাবে সেই সমস্যা থেকে মানুষজন বেরিয়ে আসবেন সেই বিষয় মানুষেরকে সচেতন করেন।
তিনি জানান, ভারতবর্ষের একটি পরিসংখ্যানে দেখা গেছে, স্লিপিং ডিসঅর্ডারের শতকরা হার বেশি শহরে, গ্রাম অঞ্চলের তুলনায়। শহর অঞ্চলে প্রায় ২০ থেকে ৩০ শতাংশ। গ্রাম অঞ্চলে সেই সংখ্যা ১০ শতাংশ। ঘুমের সমস্যা অনেকখানি নির্ভর
করে লাইফ স্টাইলের উপর। এছাড়াও অনেক কিছু বিষয় রয়েছে। ডক্টর উত্তম আগরওয়াল জানিয়েছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানটি বিশ্ব ঘুম দিবস উপলক্ষে মানুষজনকে সচেতন করতে। এমন অনেক ক্ষেত্রে দেখা যায়, কারাে দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হচ্ছে কিন্তু তিনি বুঝতে পারছেন না। এভাবেই এড়িয়ে চলতে চলতে একটা সময় এই স্লিপিং ডিসঅর্ডারের বড়াে আকার ধারণ করে। মানুষজনকে ভালাে থাকতে হলে ভালাে স্বাস্থ্যের অধিকারী হতে হলে ঘুম ভীষণভাবে প্রয়ােজন। তবে, এটা নির্ভর করে একটা মানুষের বিভিন্ন অভ্যাসের উপর।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন