রমজান মাসে ফ্যাশন শো, অশ্লীলতার অভিযোগে উত্তাল বিধানসভা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

রমজান মাসে ফ্যাশন শো, অশ্লীলতার অভিযোগে উত্তাল বিধানসভা




শ্রীনগর: রমজান মাসে ফ্যাশন শো আয়োজন করা হয়েছিল গুলমার্গে। তা ঘিরে উত্তাল ভূ-স্বর্গ। ধর্মীয় সংগঠনের পাশাপাশি আয়োজকদের সমালোচনায় মুখর হয়েছে রাজনৈতিক দল তথা সামাজিক প্রতিষ্ঠানগুলিও। সোমবার এই ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জম্মু ও কাশ্মীরের বিধানসভাতেও। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এই ফ্যাশন শো আয়োজনের নিন্দা করেছেন।

গত ৭ মার্চ, একটি রিসর্টে এই ফ্যাশন অনুষ্ঠানের আয়োজন করেন পোশাক শিল্পী শিবন ভাটিয়া ও নরেশ কুকরেজা। ব্র্যান্ডের ১৫তম বর্ষ উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের মডেলরা ‘অশ্লীল’ পোশাক পরেছিলেন বলে অভিযোগ। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রমজান মাসে কীভাবে এই অনুষ্ঠান হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ফ্যাশন শো সাধারণ মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি উঠেছে। 

হুরিয়ত চেয়ারপার্সন মিরওয়াইজ উমর ফারুক এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন। বলেছেন, ‘রমজান মাসে এধরনে অশ্লীল অনুষ্ঠান হওয়ায় মানুষের মনে ক্ষোভ দেখা দিয়েছে।’ কাশ্মীরের মাটিতে কীভাবে এমন অনুষ্ঠান অনুমতি পেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। প্রশ্ন তুলেছে জম্মু ও কাশ্মীরের শিয়া অ্যাসোসিয়েশনও। 


 

ক্রমবর্ধমান ক্ষোভের পর সোমবার মুখ্যমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন। বিধানসভায় তুমুল হট্টগোল হয় সোমবার। মুখ্যমন্ত্রী জানান, ‘ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি বেসরকারি হোটেলে ওই অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, তার সঙ্গে সরকারি কোনও পরিকাঠামো যুক্ত ছিল না।’ যদিও মুখ্যমন্ত্রীর দাবিকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন